অভিযুক্ত কার্টুনিস্টদের মুখপাত্র রয়টার্সকে জানান, তারা ডেনমার্কেই আত্দগোপন করেছেন এবং এ কার্টুন রি-প্রিন্ট করে উত্তাপ আরো না ছড়ানোর জন্য বিশ্বমিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। ডেনমার্কের সাংবাদিক সংগঠনের নেতারা তাদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।
প্রথমে ড্যানিস দৈনিক জিল্যান্ড-পোস্টেন বিভিন্ন দৈনিকের 25 জন কার্টুনিস্টকে মহানবী (সাঃ) এর ওপর কার্টুন অাঁকার আহ্বান জানালে 12 জন এতে সাড়া দেন। প্রতিটি কার্টুনের জন্য 73 পাউন্ড সন্মানী দেয়া হয়েছে এ 12 জনকে।
এদিকে মহানবী (সাঃ)কে নিয়ে পশ্চিমা দৈনিকগুলোতে প্রকাশিত কার্টুন রি-প্রিন্টের অভিযোগে জর্দানে গত শনিবার 2 পত্রিকার সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। জর্দানের সাপ্তাহিক শিহানের সম্পাদক জিহাদ মোমানি এবং দৈনিক আল মেহওয়ারের সম্পাদক হিসাম খালিদিকে প্রকাশনা আইনের আওতায় আটক করা হয়েছে বলে জানা গেছে। এদিকে শিহানের প্রকাশক আরব প্রিন্টার্স কোম্পানি এ কাটর্ুন প্রকাশের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাদের সম্পাদককে বরখাস্ত করেছে।
উল্লেখ্য, গত বছর 30 সেপ্টেম্বর ডেনমার্কের পত্রিকা জিল্যান্ড-পোস্টেনে কার্টুনটি প্রথম প্রকাশিত হওয়ার পর ফরাসি দৈনিক ফ্রান্স সোইরে আবারো ছেপে পরিস্থিতি আরো সংকটময় করে তোলে।
গত 1 ফেব্রুয়ারি ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেনের কাগজগুলো আবারো এ কাটর্ুন রি-প্রিন্ট করে। মুসলিম বিশ্বের মধ্যে জর্দানেই প্রথম এ কাটর্ুনটি ছাপা হলো।
[ ছবি ক্যাপশনঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকাতর্ায় ডেনিশ এ্যাম্বেসির সামনে প্রকাশিত কার্টুনের বিরুদেধ প্রতিবাদরত শান্তি প্রিয় মুলমানদের ছবিটি তুলেছেন এএফপির বাংলাদেশী ফটোসাংবাদিক জুয়েল সামাদ ।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




