রোববার বিক্ষোভকারীরা বৈরুতের ডেনিশ দূতাবাসে অগ্গিসংযোগের পর সেদেশের রাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করেছেন। পাকিস্থানের চিকিৎসকরা এ কাটর্ুনের প্রতিবাদে ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের তৈরি ওষুধ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। মালয়েশিয়ার একটি পত্রিকায় এ বিতর্কিত কাটর্ুন ছাপা হওয়ায় ক্ষমা চেয়ে ওই পত্রিকার এক জুনিয়র সমপাদক পদত্যাগ করেছেন। ইন্দোনেশিয়ায় একটি মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভকারীদের প্রতি হুশিয়ারি মূলক গুলিবর্ষণ করা হয়। যেসব ইউরোপীয় দেশ এ কাটর্ুন ছেপেছে তাদের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে আল কায়দা।
সারা বিশ্বের মুসলমানরা বলছেন, মহানবীর (সাঃ) অবমাননা কিছুতেই সহ্য করা হবে না। এদিকে ডেনমার্ক রোববার তার নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে।
গতকাল 14টি মুসলিম দেশে ভ্রমণ না করার জন্যও ডেনিশ পর্যটকদের পরামর্শ দেয়া হয়েছে। এ কাটর্ুনের প্রতিবাদে রোববার নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে হাজার হাজার আমেরিকান মুসলমান বিক্ষোভ সমাবেশ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জনগণকে শান্ত হওয়ার ও সমপ্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শান্ত হওয়ার আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, পশ্চিমা মিডিয়ায় বার বার ওই কাটর্ুনগুলো প্রকাশিত হওয়ার ফলে মুসলমানরা আঘাত পেয়েছে। তবে তার পাল্টা জবাব হিসেবে সহিংসতাকে রাশিয়া অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। ইউরোপীয়ান কমিশন চলমান সহিংসতার নিন্দা জানিয়ে উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। জার্মানি বলেছে, কিছু আরব দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা সহিংসতা ও উদ্বেগ কমানোর চেষ্টা করছে। পশ্চিমকে সতর্ক করে সপেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমের সরকারগুলোকে উদ্বেগ কমাতে কাজ করতে হবে, বিশেষ করে বর্তমান জটিল পরিস্থিতিতে। এছাড়া ভ্যাটিকানের আর্চবিশপ মাইকেল ফিতজেরাল্ড মুসলমান ও খ্রিস্টানদের প্রতি শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের সবারই দায়িত্ব রয়েছে উদ্বেগ না বাড়ানোর।'
এদিকে ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক গতকাল ডেনিশ প্রধানমন্ত্রীকে টেলিফোনে তার দেশের বৈদেশিক মিশনগুলোকে কেন্দ্র করে সহিংস ঘটনার নিন্দা জানান এবং ডেনমার্কের প্রতি তার সংহতি প্রকাশ করেন।
গতকাল আফগানিস্থানের লাখমান প্রদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি করলে পাঁচজন মারা যান। রাজধানী কাবুলেও কয়েকশ' বিক্ষোভকারী ডেনিশ দহৃতাবাস অভিমুখে মিছিল করেন। তারা ডেনমার্কের পতাকায় অগি্নসংযোগ করেন এবং ডেনমার্ক, নরওয়ে ও আমেরিকাবিরোধী স্লোগান দেন। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ, কান্দাহার ও পারওয়ান প্রদেশেও ব্যাপক বিক্ষোভ হয়।
লেবাননের রাজধানী বৈরুতে কাটর্ুনকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা-হাঙ্গামায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে পুলিশ জানায়। রোববার অগি্নদগ্ধ ডেনিশ দূতাবাসের সিঁড়িতে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
গতকাল সোমালিয়ার বন্দরনগরী বোসাসোতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি করলে এক সোমালীয় কিশোর মারা যায়।
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাবায়াতে বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছোড়ে। দু'বিক্ষোভকারী মার্কিন কনসুলেট ভবনের প্লাক খুলে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। এতে অন্য বিক্ষোভকারীরা আক্রোশে ফেটে পড়ে ছুটে আসেন। তাদের ভয় দেখানোর জন্য পুলিশ 20 রাউন্ড ফাঁকা গুলি করে। জাকার্তার ডেনিশ দূতাবাসের বাইরেও শত শত লোক বিক্ষোভ প্রদশর্ন করেন।
পাকিস্থানে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি সেদেশের ডাক্তাররা যেসব ইউরোপীয় দেশে এ কাটর্ুন ছাপানো হয়েছে সেসব দেশের তৈরি কোনো ওষুধ প্রেসক্রাইব না করার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্থান মেডিকেল এসোসিয়েশন বলেছে, ওই কাটর্ুনের প্রতিবাদ জানিয়ে তারা ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের তৈরি ওষুধ বর্জন করবে। দেশের ফার্মেসিগুলোও ওইসব দেশের ওষুধ বিক্রি করবে না বলে জানিয়েছে।
মালয়েশিয়ার সারাওয়াক ট্রিবিউন পত্রিকায় 4 ফেব্রুয়ারি ওই বিতর্কিত কাটর্ুনটি ছাপা হয়। কিন্তু রোববার পত্রিকাটি প্রথম পাতায় বড় হেডিংয়ে এজন্য ক্ষমা প্রার্থনা করে একটি বিবৃতি দেয় এবং ওই কাটর্ুন ছাপার দায়িত্ব স্বীকার করে এক জুনিয়র সম্পাদক পদত্যাগ করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবী ওই কাটর্ুনকে নিন্দা জানিয়ে একে ইচ্ছাকৃত উস্কানি বলে উল্লেখ করেন।
এদিকে ইরাকে আল কায়দার সঙ্গে সংশি্নষ্ট 'ইসলামী আর্মি' নামে একটি সংগঠন ইন্টারনেটে এক বিবৃতির মাধ্যমে ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের নাম উল্লেখ করে বলেছে, অবমাননাকর কাটর্ুন ছাপানোর অপরাধে এসব দেশের স্বার্থে আঘাত হানাই হবে আমাদের লক্ষ্য।
ওই বিবৃতিতে ডেনিশ নাগরিকদের ধরে টুকরো টুকরো করে কেটে ফেলার জন্য মুজাহিদদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
ব্রিটেনে নিষিদ্ধ ইসলামী নেতা ওমর বাকরি মোহাম্মদ মহানবী (সাঃ)-এর কাটর্ুন অংকনকারীদের মৃতু্যদণ্ডের দাবি জানিয়েছেন। লেবানন থেকে বিবিসিকে তিনি বলেন, সবাই জানে এ কাটর্ুনগুলোতে আমাদের মহানবীকে (সাঃ) অবমাননা করা হয়েছে। এ কাটর্ুন যে এঁকেছে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দোষী সাব্যস্ত হলে মৃতু্যদণ্ডে দণ্ডিত করতে হবে।
রোববার জাতিসংঘ সদর দফতরের সামনে আমেরিকান মুসলমানরা বিক্ষোভ প্রদর্শন করে ডেনমার্ক সরকারের সঙ্গে সম্পর্কর্ ছিন্ন এবং সেদেশের সংবাদপত্র ও পণ্য বর্জন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, এ অসভ্য ঘটনা থেকে আবারো প্রমাণিত হলো পশ্চিমা বিশ্ব ভয়ানকভাবে ইসলামবিদ্বেষী এবং ইউরোপের অনেক দেশ এখনো সভ্য হতে পারেনি। বক্তারা আরো বলেন, এদের এই ঔদ্ধত্য প্রেস ফ্রিডম নয়। এটা হলো ফ্রিডম অব ইনসালিটং। পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়ষন্ত্র ও ব্লাসফেমির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন ডাকতে বক্তারা জাতিসংঘ মহাসচিব কফি আনানের প্রতি আহ্বান জানান।
এছাড়া ওই কাটর্ুনের প্রতিবাদে বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। তেহরানে বিক্ষোভকারীরা অস্ট্রীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে এবং ইট-পাটকেল, আতশবাজি, ধূম্র বোমা ইত্যাদি ছুড়ে মারে। অস্ট্রীয়া বর্তমানে ইইউ সভাপতি।
দিলি্লতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ভারত অধিকৃত কাশ্মীরে সাধারণ ধর্মঘটে দোকানপাট বন্ধ থাকে।
তুরস্কে এক রোমান ক্যাথলিক পাদ্রি খুন হওয়ায় সেখানে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে কাটর্ুনের প্রতিবাদের সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও এ ঘটনা নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
ডেনমার্ক এ কাটর্ুন বিপর্যয়ের মুখে 14টি মুসলিম দেশ ভ্রমণ না করার জন্য ডেনিশ নাগরিকদের নির্দেশ দিয়েছে। গতকাল ইসু্য করা এক বিবৃতিতে উল্লেখিত দেশগুলো হলো_আফগানিস্থান, আলজেরিয়া, বাহরাইন, মিসর, ইরান, জর্দান, লিবিয়া, মরক্কো, ওমান, পাকিস্থান, কাতার, সুদান, তিউনিসিয়া ও আরব আমিরাত।
সূত্রঃ
এএফপি, বিবিসি, বাসস, রয়টার্স, এপি
বিশেষ কৃতজ্ঞতাঃ দৈনিক আমার দেশ
[ ছবি ক্যাপশনঃ কিছুক্ষন আগে ভারতের শ্রীনগর থেকে ছবিটি তুলেছেন এসোসিয়েট প্রেসের প্রতিনিধি মুক্তার খান যাহাতে মহানবী (সাঃ) এর ব্যঙ্গাত্মক কাটর্ুনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরতে দেখা যাচ্ছে ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




