কার্ডিফের সোফিয়া গার্ডেনের পরাজয়ের শোক মনে হয় এখনো ভুলতে পারেননি অসি দলনায়ক রিকি পন্টিং। তা না হলে গতবছর ইংল্যান্ড সফরে সমালোচকদের এমন দাঁতভাঙা জবাব দেওয়ার পরও কেন বাংলাদেশের টেস্ট ট্যাস্টাস নিয়ে প্রশ্ন তুলবেন পন্টিং! হঁ্যা, অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করলে পন্টিং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েই প্রশ্ন করে বসেন।
যখন সারা বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে আইসিসির কর্তারা রাত-দিন এক করে ফেলছেন, তখন কি-না লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে পন্টিং বললেন, 'বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি দুর্বল দলগুলোকে দেখতে চাই না। সে সঙ্গে আমি এও মনে করি বর্তমানে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট খেলা উচিত না।'
কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো পন্টিংয়ের এ কথা বলার একদিন আগেই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসকে সমর্থন জানিয়ে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, 'টেস্ট ক্রিকেটে সবার সেরা খেলাটা বের করে আনা প্রয়োজন। নতুন কয়েকটি দেশও বেশ ভালো উন্নতি করছে। এবং এ উন্নতির ধারাটি বজায় রাখতে নিয়মিতভাবেই তাদের সেরা দলগুলোর সঙ্গে খেলা উচিত। আর ক্রিকেট অস্ট্রেলিয়া এসব দেশগুলোতে দল পাঠিয়ে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে।'
আগামী এপ্রিলে 2টি টেস্ট খেলার জন্য বাংলাদেশে সফরে আসবে অস্ট্রেলিয়া। আমাদের আশা আসছে সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরো একটি জয়ের মাধ্যমেই পন্টিংয়ের এ ধরনের বিরূপ মন্তব্যের জবাব দেবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



