somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধেয়ে আসছে মহামারী বার্ড ফ্লু

২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউরোপ থেকে এশিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু ভাইরাস এইচ5এন1। সর্বশেষ এই ভাইরাসের অস্তিত্বধরা পড়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। সেখানে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলে মুরগির একটি ফার্মে হাজার হাজার মৃত মুরগির মধ্যে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেছে। এ ভাইরাসের আশঙ্কায় আগে থেকে সতর্কাবস্থা জারি করেছে গুজরাটের রাজ্য সরকার। সরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মহারাষ্ট্রের এক খামারি। স্থানীয় লোকজনের ধারণা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েই তার মৃতু্য ঘটেছে।

বার্ডফ্লু সংক্রমণ রোধে ভারতীয় কর্তৃপক্ষ দ্রূত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল রোববার সকাল পর্যন্ত প্রায় 50 হাজার হাঁসমুরগি মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এর আগে নাইজেরিয়া, চীন, ভিয়েতনাম, ইরান, ফ্রান্স, ইন্দোনেশিয়া, পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের সদ্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, বার্ড ফ্লু ভাইরাসের বিস্তৃতি অপরিবর্তিত থাকলে বিশ্বে মহামারী দেখা দিতে পারে। এই ভাইরাস মুরগি বা অন্যান্য পাখির দেহ থেকে মানবদেহে সহজেই ছড়িয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানান। এ অবস্থায় বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বা পাখি নিধনে সক্রিয় হয়েছে বিভিন্ন দেশের কতর্ৃপক্ষ।

আমাদের প্রতিবেশী দেশ ভারতে র সাথে ব্যবসা-বানিজ্যসহ যে কোন রকম পণ্যসামগ্রীর আদান-প্রদানে বার্ড ফ্লু ভাইরাস সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করছি।



সূত্রঃ এএফপি, পিটিআই, এপি, বিবিসি



ছবি ক্যাপশনঃ আজ সকালে ভারতের মুম্বাইয়ের এক মুদি দোকানদারকে মনোযোগ সহকারে স্থানীয় একটি দৈনিকের সকালের সংস্করণে বার্ড ফ্লু ভাইরাস সম্পর্কেচোখবুলাতে দেখা যাচ্ছে। চিত্রগ্রাহক এপির ঈন্দ্রানী মূখার্জি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×