আজ রাত 12টা 1 মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী এবং মনী্ত্রদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামবে বাঙালির আন্দোলন-সংগ্রামের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে।
দেশব্যাপী জঙ্গি উত্থানের কারণে এ বছর শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এস এসএফ, র্যাব, বিডিআর, পুলিশ, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে।
আজ (ফেব্রুয়ারি 20, 2006, সোমবার : ফাল্গুন 8, 1412 ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের সর্বশেষ প্রস্তুতির ছবি গুলো ধারন করেছেন রয়টার্সের রফিকুর রহমান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



