বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি গতকাল বাংলাদেশে শুরু হয়েছে। 10 বছরের কম বয়সী এবং 9 মাসের বেশি বয়সী শিশুকে এই প্রতিষেধক খাওয়াতে হবে। 9 মাস থেকে 10 বছরের কম বয়সী শিশুদের টিকাদান চলবে আগামী 16ই মার্চ পর্যন্ত। এ সময় 3 কোটি 35 লাখ শিশুকে হামের টিকা খাওয়ানো হবে। তিন সপ্তাহের এ ক্যাম্পেইনে প্রথম সপ্তাহে টিকা দেয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের টিকা দেয়া হবে টিকা কেন্দ্রে। প্রতিদিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত টিকা দেয়া হবে।
প্রায় 50 হাজার প্রশিক্ষণপ্রাপ্ত টিকাদান কমর্ী সাড়ে সাত লাখ স্বেচ্ছাসেবীর সহায়তায় এক লাখেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও দেড় লাখেরও
বেশি টিকাদান কেন্দ্র থেকে এই টিকা দেবেন।
আমেরিকান রেডক্রস, জাতিসংঘ ফাউন্ডেশন, জাপান, সিডিসি আটলান্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের আর্থিক সহায়তায় সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে।
দ্বিতীয় পর্যায়ের এই প্রচারণা 62টি জেলা ও 5টি সিটি করপোরেশনে পরিচালনা করা হবে। এর আগে প্রথম পর্যায়ে গত 3 থেকে 22শে সেপ্টেম্বর রাজশাহী, বগুড়া জেলা এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এই ক্যাম্পেইন চালানো হয়। প্রথম পর্যায়ের কর্মসূচিতে 15 লাখ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ ক্যাম্পেইনে শতকরা 93 জন শিশুকে হামের টিকা দেয়া হয়েছিল।
টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের পোলিও রোগ নিমর্ূলের মতো হাম রোগও নিয়ন্ত্রণ করে শিশুদের স্বাস্থ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



