টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতার কেটে তিন তরুনের ইতিহাস সৃষ্টি
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের সর্বদক্ষিনে মূল ভূখন্ড টেকনাফ থেকে সাগর দ্্বীপ সেন্ট মার্টিন পর্যন্ত(বাংলা চ্যানেল) সাঁতার কেটে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিন সাহসী অভিযাত্রী ফজলুল, লিপটন আর সালমান।
গত 14 ফেব্রুয়ারি সকাল আটটায় টিম লিডার ফজল কবীর সিনা, লিপটন সরকার ও সালমান সাঈদ টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সাঁতার শুরু করেন।প্রথমদিকে প্রায় এক ঘন্টা জোয়ারের প্রতিকূলে সাঁতার কেটেছেন তারা। সমুদ্রের উত্তাল তরঙ্গে একটু ভুল করলেই লক্ষ্যভ্রষ্ট হয়ে কক্ষচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল তাদের। এমনকি উদ্ধারকারী দলের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারতেন তারা। 1 টা 10 মিনিটে অবশেষে পূরণ হয় তাদের স্বপ্ন। উত্তাল সমুদ্র আর খরস্রোতা নাফ এ দুটোকে পরাজিত করে প্রায় 14.4 কিলোমিটার দীর্ঘপথ 5 ঘন্টা 10 মিনিটে তারা পৌঁছে যায় গন্তব্যস্থল সেন্ট মার্টিন।
পেশাদার সাঁতারো না হয়েও সাহস, উৎসাহ এবং উদ্দিপনাকে সম্বল করে তারা শেষ করেছে এ অভিযান প্রথম ইতিহাস সৃষ্টি করে।
কৃতজ্ঞতাঃ
স্কুবা ডাইভার ক্লাবের নিজাম ভাই।যার কছে আমরা সেন্ট মার্টিন ভ্রমনের সময় আমন্ত্রন পেয়েছিলাম এ অভিযান স্বচক্ষে দেখার। কিন্তু দূভর্াগ্য আমাদের ব্যস্ততার অজুহাতে সেদিন ইতিহাসের অংশ হতে পারিনি (দর্শক হিসেবে)।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন