প্রথম সন্তানের মৃতু্যতে মানসিকভাবে ভীষণ ভেঙ্গে পড়েছেন হুমায়ূন-শাওন দম্পতি।
জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়হৃন আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন দম্পতির প্রথম সন্তান পৃথিবীর আলোর মুখ দেখলো না । 32 সপ্তাহের কন্যাসন্তানটির মৃতু্য হলো মাতৃগর্ভেই (ইন্ট্রা ইউটেরাইন ডেথ)।
হুমায়ূন আহমেদ অভিযোগ করেছেন, যে ডাক্তার প্রথম থেকে শাওনকে দেখছিলেন তার অবহেলার কারণেই গর্ভস্ত শিশুর মৃতু্য হয়েছে। তিনি ওই ডাক্তারের বিরুদ্ধে তিন কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করবেন বলে জানান। তিনি জানান -মামলা টাকার জন্য নয় ডাক্তারকে সমুচিত জবাব দেওয়ার জন্য। মামলা করে ক্ষতিপূরণ পেলে শিশু হাসপাতালে সব টাকা দান করব।
উল্লেখ্য ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. হাফিজুর রহমানের তত্ত্বাবধানে ছিলেন শাওন।
- আজকের কয়েকটি দৈনিক পত্রিকা অবলম্বনে
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৬ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




