ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতার আশীর্বাদপুষ্ট অসাধু চক্রের যোগসাজশে টিএন্ডটি বোর্ড শুরু করেছে ইন্টারনেট সেবা ধ্বংসের নীল নকশা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সেখানে পালন করছে নীরব দর্শকের ভূমিকা। এ অবস্থায় দেশে যে সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে তা থেকে সকল দুনর্ীতি রোধ ও ইন্টারনেটকে বাঁচাতে 4 দফা দাবি উত্থাপন করেছেন সমিতির নেতৃবৃন্দ।
দাবিসমূহ বাস্তবায়িত না হলে এপ্রিলে ইন্টারনেট ধর্মঘট ঘোষণা করবেন তারা। এছাড়া বিশ্বজুড়ে পাঠানো ই-মেইলে বাংলাদেশের অব্যবস্থাকে তুলে ধরা, অনশনসহ বৃহত্তর আন্দোলন ঘোষনা হতে পারে।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আইএসপিএবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন এসোসিয়েশনের সদস্য এসএম ইকবাল। আইএসপি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহসভাপতি আব্দুস সালাম, সদস্য আজহার চৌধুরী, ফারুক আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০