গতকাল রাতে ময়মনসিংহ শহরের রামকৃষঞ মিশন রোড থেকে ধৃত বাংলা ভাই এর স্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী র্যাব 9 এর সদস্যরা মুক্তাগাছার চেচুয়ার রামপুরে সাঁড়াশিদভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টেড় পেয়ে বাংলা ভাই ও তার সঙ্গীরা র্যাবের বিরূদ্ধে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। 30মিনিট স্থায়ী গুলিবিনিময়ের পর বাংলা ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এতে বাংলা ভাই কিছুটা আহত হয় এবং র্যাবের সার্জেন্ট রফিক কপালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বাংলা ভাই ও তার এক সহযোগীকে চিকিৎসার জন্য ময়মনসিং হ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় সার্জেন্ট রফিকে ঢাকা সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব সূত্র জানিয়েছে, বাংলা ভাইকে গ্রেতার অভিযানের সময় জেএমবি ক্যাডারা তাদের লক্ষ্য করে শক্তিশালী 3 টি বোমার বিস্ফোরণ ঘটায়।
বাংলা ভাইয়ে গোপন আস্তানা থেকে র্যাব একটি এসএমসি, একটি স্বয়ংক্রিয় পিস্তল, দুটি ছোরা ও বিস্ফোরক উদ্ধার করে।
সর্বশেষ আপডেট ( 1 টা 50মিনিট)ঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেলা 1 টা 15 মিনিটে বাংলা ভাইকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
সর্বশেষ আপডেট ( 4 টা 40মিনিট)ঃ
বাংলা ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছোটখাট অস্ত্রোপাচার শেষে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরের বিডিআর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৬ ভোর ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



