এতকাল ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে দেখা যেত, ক্রিম মাইখা মেয়ে উজ্জ্বল থেকে উজ্জ্লতর হইয়া সব কিছু জয় করিয়া ফালাইছে।
.......এখন দিন বদলাইছে, দুনিয়া অনেক আগাইয়া গেছে,
সুতরাং এখন আর শুধু উজ্জলতর হইলে চলিবে না, বয়সও কমাইতে হইবে।
তাই তো ইদানিং 'পন্ডস' নামক একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে দেখা যায় যে- তাদের অতি জাদুকরী ক্রিম মাইখা মহিলাদের বয়স ১০ বছর কমিয়া, তরুণি হইয়া যাইতেছে- আর আয়নাতে নিজেদের ছবি দেখিয়া আনন্দচিত্তে লাফাইতেছে।
কি আজব কথা!
বলি, আরে গর্দভের দল, তোদের এই বয়স কমানো ক্রিম যদি ভুলবশত কোনো ২২ বছরের বিবাহের পাত্রী ব্যবহার করিয়া বসে, তবে তাহার অবস্থাটা কি হইবেক?
১২ বছরের নাবালিকার মতো দেখতে মেয়েকে বরপক্ষ কি জানিয়া শুনিয়া বিবাহ করিবেক, বল?
গণ্ডমূর্খের মতো এইসব আইডিয়া তোরা কইযে পাস, জানি না।
বিদ্রঃ থাপড়াইয়া দুই পাটি দাঁতই ফালাইয়া দিবার মুন চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

