somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশাল মিছিল নয় আলোর মিছিল....

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন অনার্স শেষ বর্ষে পড়ুয়া এক ছোট ভাইকে জিজ্ঞেস করলাম- " আচ্ছা ইন্দ্র মোহন রাজবংশী কে বলতে পারো?

সে আদন্ত হাসি দিয়ে বলল, "কি যে বলেন ভাই, উনি বাংলাদেশের বিশিষ্ট বংশিবাদক!"

না আমি মোটেও অবাক হইনি। বিশিষ্ট লোকসংগীত শিল্পীর নামের সাথে রাজবংশী থাকায় সে ধরেই নিয়েছে তিনি অনেক বড় মাপের "বংশিবাদক"।

আরেক ছোট ভাইকে একদিন জিজ্ঞেস করলাম, "আচ্ছা আব্দুল আলীম নামে বাংলায় বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন- বলতে পারো তিনি কি করতেন?"

"জ্বি ভাই পারবো না কেন- আপনি বিখ্যাত রাজাকার আব্দুল আলীমের কথাই তো বলছেন?"

রাজাকার আব্দুল আলীম না-কি বাংলার বিখ্যাত ব্যক্তি!

হয়তো ভুল করেও অমর লোকসংগীত শিল্পী "আব্দুল আলীম" এর কথা মনে আসে নি তার।

এতেও অবাক হইনি আমি।

সেদিন অবাক হলাম। এক ছোট ভাই "ডিফারেন্ট টাচ" ব্যান্ডের নাম শুনেনি শুনে। মেজবাহ ভাই এর নাম শুনেনি শুনে।

হাল জামানার ছেলে। অন্তত ডিফারেন্ট টাচ এর নামটা তো জানবে
!

আমি বললাম, "শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে...." গানটি কি শুনেছ?

"জ্বি ভাই শুনেছি। ঐ টা তো আমার প্রিয় গান।"

আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।

আরেক ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, 'আলোর মিছিল' ছবিটা কি তুমি দেখছ?"

"ভাই কি যে বলেন, শাহবাগের প্রতিটা মশাল মিছিলের আমি একনিষ্ঠ কর্মী। 'মশাল মিছিল' না দেখে পারি??"

ছোটি ভাই "আলোর মিছিল" আর "মশাল মিছিল" গুলিয়ে ফেলছে।

আমি দীর্ঘশ্বাসের সাথে বললাম- "'মশাল মিছিল" নয় "আলোর মিছিল"।


অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়ে যাচ্ছি কিংবা যাবো তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এ দেশে আরও বহু বড় বড় দালান হবে, দামী দামী গাড়ি আসবে, উড়াল সেতুর নিচে একদিন হয়তো ঢেকে যাবে পুরো শহর।

পক্ষান্তরে শিল্প ও সাহিত্যের যে দৈন্য-দশা দিনকে দিন ফুটে উঠছে আমাদের সামনে- তাতে এদেশের শিল্প ও সাহিত্যাকাশে অতি দ্রুতই গাঢ় অন্ধকার নেমে আসবে সে কথা বলতে আজ মোটেও দ্বিধা নেই আমার।












০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×