নটরডেমের প্রিয় শিক্ষক ফিলিপ স্যার একদিন পরিসংখ্যানের ক্লাসে বলেছিলেন- সমাজে যত প্রকারের গালাগালি কিংবা অশালীন ভাষা আছে, আমরা প্রায় সবাই তা জানি। কি বলো তোমরা, জানি না?
আমরা চুপ মেরে রইলাম।
স্যার বললেন, "আচ্ছা তোমাদের এক মিনিট ভাবার সময় দিলাম। ভেবে দেখ তো কে কোন গালিটা জানো না।"
আধা মিনিট ভেবে দেখলাম, জগতের এমন কোন গালী কিংবা অশালীন ভাষা নেই যেটা আমরা জানি না।
"কি ভাবা শেষ হয়েছে?"
"জ্বি স্যার হয়েছে।"
"আমি কি অসত্য বলেছি?"
"জ্বি না স্যার।"
"এ কথাটি তোমাদের কেন বলেছি জান? বলেছি এই জন্য যে, আমরা সবাই ভাষাগুলো জানি। কিন্তু আমরা সবাই কি তা ব্যবহার করি?"
"জ্বি না স্যার।"
"হুম, এ ভাষাগুলোর ব্যবহারই আমাদের পরিচয় বহন করে। আমরা কে কোন পরিবার বা সমাজ থেকে এসেছি। সমাজের কিছু কিছু মানুষ থেকে আমাদের আলাদ করে দেয়। তাই ভাষা ব্যবহারে তোমরা সাবধান হবে....."
মাঝে মধ্যে ফিলিপ স্যারের কথাগুলো খুব মনে পড়ে আমার।....সত্যিই মনে পড়ে খুব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




