এলাকার কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ গডফাদার বড় বড় বিলবোর্ড, ব্যানার ফেস্টুন পোস্টারে নিজের ছবির নিচে ক্যাপশন দেয়-
"বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক"
উপরে এক কোণায় অন্যান্যদের সঙ্গে বঙ্গবন্ধুর ছবিও দেখতে পাওয়া যায়..।
এটা আমাদের জন্য দুর্ভাগ্য বৈ অন্য কিছু নয়...
লজ্জার কথা বটে। বঙ্গবন্ধুকে ইউজ করতে করতে আমরা কোথায় নিয়ে এসেছি আজ।
তাঁর নাম দিয়ে সাইনবোর্ডের পর সাইনবোর্ড পরিবর্তন করেছি। রাস্তার মোড়ে, গলির মাঝে বিশাল বিশাল ভাস্কর্য বানিয়ে দাঁড় করিয়ে রেখেছি।
নোটে তাঁর ছবির পর ছবি ছেপে "বুকপকেটে" গুজে দিয়েছি...
কিন্তু একবারও ভাবিনি বঙ্গবন্ধুর জায়গা "বুকপকেট" এ নয়, তাঁর জায়গা "বুকের ভেতর" এ........
আমরা তাঁকে পূজা করছি ঠিকই, কিন্তু বুকে লালন করছি না....
দিনকে দিন আমরা তাঁর উত্তরসুরীরা তাঁকে নিচক পণ্যতে পরিণত করেছি।
বঙ্গবন্ধু আমাদের কখনও ক্ষমা করবেন বলে মনে হয় না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




