somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন দেখি, হত্যার বিষয়ে ইসলাম কী বলে??

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একের পর এক ব্লগার হত্যা চলছেই..

....আমি জানি আমার পবিত্র ধর্ম "ইসলাম" শান্তির ধর্ম । কষ্ট লাগে যখন দেখি ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করা হয়। এ যাবত আমি কোথাও পাই নি, আল্লাহ তালা ও তাঁর প্রিয় হাবিব রাসূল পাক (স.) বলেছেন যে, যারা তোমাদের ধর্মে বিশ্বাস করে না, তাদের তোমরা "হত্যা" করো... কোথাও পাই নি সত্যি। যদি কারও কাছে দলিল থাকে তবে দেখালে বাধিত থাকিবো....

আসুন নিজের বক্তব্য নয়, পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে কিছু কথা আমরা সবাই জানার চেষ্টা করি...

** নরহত্যার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, "নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল।" (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২)**

*রাসূল (স.) বলেছেন যে "দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।" (তিরমিযি)*

* "কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা হবে, তাহলো রক্তপাত (হত্যা) সম্পর্কিত।" (বুখারি ও মুসলিম)*

* "একজন প্রকৃত মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ প্রশান্ত থাকে, যে পর্যন্ত সে অবৈধ হত্যায় লিপ্ত না হয়।" (বুখারি)*

* হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, নবী করিম (সা.) বলেছেন, "তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন- সেগুলো কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ১. আল্লাহর সাথে শরীক করা ২. জাদু করা ৩. অন্যায়ভাবে নিরপরাধ লোককে হত্যা করা ৪. সুদ খাওয়া ৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা ৬. রণক্ষেত্র থেকে পলায়ন করা ৭. সুরক্ষিত পবিত্রা নারীকে অপবাদ দেওয়া।’ [ সহীহ বুখারী : ৬৮৫৬; মুসলিম : ১২৯]*

* হযরত ইবন উমর (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "মুমিন তার দীনের (ধর্ম) ব্যাপারে সর্বদা অবকাশের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত না সে নিষিদ্ধ রক্তপাত ঘটায়।’ [ সহীহ বুখারী : ৬৮৬২]*

* হযরত ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলু (স.) বলেছেন "কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আসবে। হত্যাকারীর চুলের অগ্রভাগ ও মাথা নিহতের হাতের মুষ্ঠিতে থাকবে আর তার কণ্ঠনালী থেকে তখন রক্ত ঝরতে থাকবে। সে বলবে, হে প্রভু, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে তাকে আরশের কাছে নিয়ে যাবে।" [তিরমিযী : ২৯৫৫; মুসনাদ আহমদ : ২৫৫১, সহীহ, সিলসিলা সহীহা : ২৬৯৭]

* হযরত আবূ হুরায়রা (রা.) হইতে অপর হাদিসে বর্ণিত যে, রাসূলু (স.) বলেছেন "কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না হারাজ বেশি হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ‘হারাজ’ কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন হত্যা, হত্যা।" [মুসলিম : ৫১৪৩]

আশা করি সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট যে, নবী করিম (সা.) কখনো একজন মানুষকে হত্যা করেননি, বরং নির্মম হত্যাযজ্ঞ থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন এমনকি হত্যাকে তিনি কুফরির মতো ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন।

তিনি মানুষকে হত্যার পরিবর্তে মিত্রতা তথা বন্ধুত্ব স্থাপনের কথা বলেছেন।

বিদায় হজ্বের ভাষণে রাসূল (স) বলেন-

* "সাবধান! ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এই অতিরিক্ততার ফলে তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। [ইবনে মাজাহ]

* "চারটি কথা, হ্যা! এই চারটি কথা বিশেষভাবে মনে রেখো- শিরক করো না, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, পরস্ত্রী অপহরণ করো না, ব্যাভিচার করো না। [মুসনাদে সালমা ইবনে কায়েস, রিহলাতে মুস্তফা]

.......আমি শুধু এটুকুই জেনেছি, যে কোন মৃত্যুই বেদনার, যে কোন হত্যাকাণ্ডই ঘৃণ্য.....


.....(রি-পোস্ট)....



সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×