somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেল করা মেয়েকে ছেলের বাবা নিতে রাজি নন

১১ ই আগস্ট, ২০১৫ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় কেউ সেকেন্ড ডিভিশন পেলেও আত্মীয়-স্বজনের বাসায় মিষ্টি নিয়ে যেত। হাসি হাসি মুখ করে বলতো- অল্পের জন্য ফার্স্ট ডিভিশনটা ছুইটা গেছে!

সারা দিনের ব্যস্ততা শেষে গতকাল রাতে বাসায় ফিরে গিন্নিকে জিজ্ঞেস করলাম, রেজাল্ট এর মিষ্টি-টিষ্টি বাসায় কিছু এসেছে কি-না?

গিন্নি মুখ কালো করে বলল, "নাহ আসে নাই।"

শুনে মনটা খারাপ হয়ে গেল। বললাম, "অমুক আর তমুক না এবার পরীক্ষা দিছে, আহা রে সব ফেল মারছে বোধ হয়। খবর-টবর কিছু নিছিলা? পাশ করলে তো বাসায় মিষ্টি-টিষ্টি পাঠাই তো। স্টুডেন্ট তো একেবারে খারাপ ছিল না। কেন ফেল মারলো বলো তো?"

বউ ঝাপটা দিয়ে বলল "আরে নাহ, ফেল মারবো কেন? অল্পের জন্য এ প্লাস পায় নাই। ৪.৯ এ আইসা আটকায় গেছে। এ নিয়ে সবার মন খারাপ। বাসায় সবাই কান্না-কাটি করছে।"

দীর্ঘ নি:শ্বাস ছাড়লাম। মানুষের প্রত্যাশার শেষ নেই। আফসোসেরও শেষ নেই।

রিফাতের বাবা আফসোস করছেন, ইস একটুর জন্য তার ছেলেটা "গোল্ডেন" পেল না। নিতুর বাবা আফসোস করছেন ইস অল্পের জন্য তার মেয়েটা "এ প্লাস" পেল না। সুমনের বাবা আফসোস করছেন, ইস একটুর জন্য তার ছেলেটা "বি" পেল না।

কোন এক দুর্গম অজ পাড়া-গাঁয়ের তিন-চার মাইল মেঠো পথ পায়ে হেঁটে কলেজে যাওয়া সুবিধা বঞ্চিত সুফিয়ার বাবা আফসোস করছেন, ইস একটুর জন্য মাইয়াটা পাশ করলো না। পাশটা করলেই তো ভালো একটা জায়গায় বিয়া হইতো মাইয়াটার।

আফসোস করছেন কুমুমের বাবাও। ফেল করার ফলে পরীক্ষার আগে ঠিক হওয়া কুসুমের বিয়েটা আজ দুপুরে ভেঙ্গে গেল। ফেল করা মেয়েকে ছেলের বাবা নিতে রাজি নন।

আফসোস করছেন হুমায়ূনের বাবাও। ভালো খারাপ রেজাল্ট এর জন্য নয়। হুমায়ূনের জন্য। ইস ছেলেটা যদি বেঁচে থাকতো। পরীক্ষার রেজাল্ট টা যদি নিজ চোখে দেখে যেতে পারতো। এই ভাবে রেজাল্ট এর তিন দিন আগে হতভাগাটা পৃথিবী ছেড়ে চলে গেল! কোন মানে হয় এর? সবাই কতো আনন্দ করছে,. অথচ তার হতভাগাটা নেই।

আফসোসের শেষ নেই কারোই। সবাই আফসোক করছেন যার যার অবস্থান থেকে। কারো আরও অধিক প্রাপ্তির আফসোস, আর কারো না প্রাপ্তির...


সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ২:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×