বিনম্র সুখ স্বর্গীয় ইরাকের আকাশে
আজ আর মিলেনা শান্তির বলাকার ছিন্হ,
সেখানে এখন লাশের মিছিলে শকুনের
ছায়াঘেরা নিখিল সাহারা।
দানবের কালো থাবা গিলেছে
সমস্ত স্বর্গীয় সুখ,
ভূ-গর্ভ ফেটে আজ নব নরকের উত্তরণ,
দুধের শিশুর মা আর ফিরে আসে না।
যুবতীর সতিত্বের বিনিময় একটু পানাহার,
ক্ষুদার্তের তীব্র আর্তনাদ,
বাবার কাধে সন্তানের লাশ।
বাতাসে কেমিক্যালের সংমিশ্রন আর
নিঃশ্বাসে জীবানুর সংক্রামনে
অযাচিত যন্ত্রনায় ধর্মের বোবা কান্নায়
আকাশ বাতাস ভারী হয়ে উঠে।
মিথ্যা অভিযোগে লাখ লাখ মৃত দেহের
নিঃশব্দ কান্নার রোলে ফেটে পড়ে সমস্ত অচলা,
সাহারার ঐ ক্ষীপ্ত বালিকণায় উড়ছে
তাজা রক্তের দগ্ধ ধুয়া।
তবুও হানাদারের মিলে যায় লিগ্যাল সার্টিফিকেট।
সভ্য সমাজের পন্ডিতগন
এখানে গায় না সাম্যের গান।
তোলেনা আওয়াজ।
মানবতা এখানে নিশ্চুপ, ম্লান।
বড়ই অদ্ভুত রহস্য !
কার হানায় সৃষ্ট নরক গোষ্ঠী ?
কার লাভ, কার ক্ষতি ?
এ কেমন আধুনিকতা !
এ কেমন সভ্যতা !
আধুনিকতা মানেই কি তবে
মুসলিম বিশ্বকে ধর্ষিত করা ?
রেড সিগনালেও
মুসলমানের ঐক্যশূন্যতা
ভাবিয়ে তোলে,
বড্ড ভাবিয়ে তোলে আমাকে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


