
আমি চাই মেঘে ডাকা আকাশের অপূর্বতা
আর তুমি চাও মেঘহীন আকাশের নীরবতা।
আমি চাই জলে ভাসমান পাল তোলা নৌকা
আর তুমি চাও এমন কিছু,যা ক্যানভাসের রংতুলিতে আঁকা।
আমি ভাবি অরণ্যে ফুটে থাকা বুনো ফুল,
আর তুমি ভাবো অরণ্যে যাওয়া মানেই ভুল।
আমি চাই ,তুমি জানো সেই কথা,
যা আমার হয়নি বলা,
আর তুমি ভাবো,আমি তোমাকে করি অবহেলা,
যা শুধু আমারি হেলাফেলা।
তোমার জীবনের সাথে জড়িত বাস্তবতা
যা বাড়িয়েছে আমার অস্থিরতা,
আমি চাই আরো কিছু
কিন্তু তুমি তো যাবে না তার পিছু।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



