বলা যায় Pen Friend বা কলমী বন্ধুর যুগ এখন প্রায় শেষ। এখন Phone Friend এর যুগ। কলমী বন্ধুর কথা অনেক শুনেছি কিন্তু সে রকম কোন বন্ধুর সাথে বন্ধু্ত্ত্বের সুযোগ না হলেও মোবাইল ফোনের এই যুগে মোবাইলে একটি মেয়ের সাথে বন্ধুত্ত্বের সুযোগ হয়েছে আমার।
আপনার হাতে সময় থাকলে কিছু সময় সেই বন্ধুটির কথা শোনার জন্য আমাকে দিতে পারেন.................।
হ্যাঁ অবশ্যই সে একজন মেয়ে বন্ধু।
২০০৮ সালের ৭ জানুয়ারী, সকাল বেলা.. হঠাৎ একটি আননোন নাম্বার থেকে মিস কল, নিজের কারো জরুরী প্রয়োজন হতে পারে ভেবে ব্যাক করলাম, ব্যাস সেই সুযোগে মেয়েটির সাথে অনেক বাকবিতন্ডসহ পরিচয় হয়ে গেল। শুরু হল একটি অজানা সম্পর্কেরও।
গাজীপুরের কালীগঞ্জের 'শান্তা' নামের বন্ধুটি পচন্ড রকমের সমব্যাথী ও ত্যাগী টাইপের।
যদিও ইন্টারনেটের অনেক জায়গায় আমার উপস্থিতে ছবি এমনকি ভিডিও পর্যন্ত আছে কিন্তু এখনো কেউ কারো ছবি পর্যন্ত দেখিনি। কারণ এখন পযর্ন্ত নেট জগতে তার পদচারণা পড়েনি।
তবুও কি জানি এক গভীর বন্ধনে আবদ্ধ আমরা।
৭ জানুয়ারী ২০১১ তারিখে আমাদের বন্ধুত্ত্বের তিন (৩) বছর পূর্ণ হবে।
ঐ দিন দেখা করার পরিকল্পনা আছে আমাদের..............
পাঠকদের কাছে পরামর্শ চাচ্ছি আসলে দেখা করাই ভাল হবে নাকি যেমন আছি তেমন টিই ভালো.!!!!!!!!!!!!!!!?????????!!!!!!!!
--------------
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১১ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


