দেশের স্বার্থে আপনাকে নিরপেক্ষ থাকতেই হবে, নিরপেক্ষ কথাই বলতে হবে। যখন যে ভালো কথা বলবে, ভালো কাজ করবে তখন তাকে আন্তরিকভাবে সাপোর্ট করতে হবে। খারাপটাকে সাথে সাথে পদদলিত করতে হবে, নিন্দা করতে হবে তা যদি আপনার নিজের দলের বা নেতা নেত্রীর বিরুদ্ধেও হয়। সারা বিশ্বে উন্নতির শিখরে উঠা দেশগুলোর দিকে তাকান। সেখানে কাউকে এ যুগে আর দলের ডান্ডা বেড়ী পড়িয়ে মুখ বন্ধ করে দেয়া বা রাখা যায় না। আমেরিকা, কানাডার রিপাবলিকান, ডেমোক্রেটিক কিংবা লিবারেল বা কনজারভেটিভ পার্টির কথাই ধরুন। প্রচুর উদাহরন আছে দেশের, জাতির স্বার্থে তারা ফ্লোর ক্রসিং করে নিজ দলের বিরুদ্ধে অবস্হান নিয়েছেন, কখনো কখনো দল থেকে বের হয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে বাকী মেয়াদ পার করেছেন। বাংলাদেশে এটা আজ জরুরী হয়ে দাড়িয়েছে। আমি বিশ্বাষ করি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ প্রতিটি দলেই সৎ ও নিষ্ঠাবান মানুষ রয়েছেন। শাহবাগে যেমন আছেন, হেফাজতেও তেমনী আছেন। তাই যারা বলেন, আপনি নিরপেক্ষতার খোলস ছেড়ে বেরিয়ে আসুন, তাদের বলি, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, অতীতে বা বর্তমানে আপনার দল, সরকার কিংবা নেতারা কোন দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, খুন, গুম করেন নাই বা করছেন না? যদি বলতে পারেন তা হলে আযান দিয়ে আপনাদের সাথে নেমে পড়বো। কিন্তু যদি না বলতে পারেন, তাহলে আমার 'কালো কে কালো, সাদাকে সাদা বলার' অধিকার নিয়ে টানাটানি করবেন না প্লিজ। কারন আমার কাছে আমার দেশ বড়, আপনি বা আপনার দল নয়!
কারন আমার কাছে আমার দেশ বড়, আপনি বা আপনার দল নয়!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।