somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন কিছু করি, মানুষের জীবন বাচানো ফরয!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি শতভাগ নিশ্চিত যে এ ধরনের বড় দুর্ঘটনা আরো ঘটবে। ঘটতেই থাকবে, যতক্ষন পর্যন্ত না সত্যিকার দেশপ্রেমিক, জনদরদী ও জনগণের কাছে 'একাউন্টেবল' সরকার ক্ষমতায় আসবে। কখনও ঘটবে রাজনৈতিক হীন স্বার্থে, কখনো দায়িত্বে অবহেলা, কখনো দুর্নীতি, কখনো ব্লা, ব্লা, ব্লা, ইত্যাদি কারনে। কারন যাই হোক, সচেতন নাগরিক হিসেবে আমরা কি করছি, আমাদের জীবদ্দশায় কি কিছুই করার নেই শুধু ঐসব অভিশপ্ত নেতা, লোভী ব্যবসায়ী, অসৎ সরকারী কর্মচারীদের গালি দেয়া ছাড়া?
এখন আমরা যারা এসব মর্মান্তিক, হ্রদয় বিদারক ঘটনা বছরের পর বছর, যুগের পর যুগ দেখেই চলেছি আর নিরবে চোখের পানি ফেলছি, চলুন যে যেখানে আছি সবাই কিছু না কিছু করার চেষ্টা করি। জাতির দুঃসময়ে বাংগালী যে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা বহুবার প্রমানও করেছি। এবারও হাজার হাজার মানুষ স্ব স্ব অবস্হান থেকে দুর্গতদের প্রাণান্তকর সাহায্য করে চলেছেন। তাই চলুন বিশেষ করে যারা প্রবাসে আছেন, চলুন একটা কাজ করি। কথায় কথায় বলি ওরা আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান অবলম্বন। অথচ তাদের জীবনের নিরাপত্তায় সরকার সামান্যতম পদক্ষেপটুকু নিচ্ছেন না। তাই বলছি, দেশের স্বার্থে ওদেরকে বাচাতে হবে। আর তার জন্য দরকার প্রতিটি গার্মেন্টসে 'ওয়ার্ক প্লেস সেইফটি' কমপ্লায়ান্স শতভাগ নিশ্চিত করা। সরকার ও তার দোসর মালিকেরা সেটা করেন না, কোন দিন করবেনও না। কারন অতি লোভ। তাহলে আমরা কি বিভিন্ন দেশের 'বায়ার' যারা আছেন, তাদের সাথে এ বিষয়ে আলোচনা কিংবা জনমতের মাধ্যমে যে কোন ভাবে একটা প্রেসার ক্রিয়েট করতে পারি না যাতে তারা যে কোন গার্মেন্টস এর প্রোডাক্ট কেনার আগে তার শতভাগ 'ওয়ার্ক প্লেস সেইফটি' কমপ্লায়েন্স আছে কিনা দেখে নিতে বাধ্য হন? বলে রাখা ভালো, এটা কিন্তু তাদর নিজেদের দেশে পুরোপুরি কার্যকর আছে, তাহলে গরীবের দেশে সেগুলো তারা দেখবে না কেন? এ বিষয়ে যারা কাজ করতে চান, বা আগ্রহীদের মতামত দেবার অনুরোধ রাখছি। সরকারের কাজটা এখন আমাদেরকেই করতে হবে, বসে থাকার সময় নেই। মানুষের জীবন বাচানো 'ফরজে কেফায়া' হয়ে দাড়িয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×