somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুরবীক্ষন যন্ত্র দিয়েও কাউকে খুজে পাওয়া মুশকিল হবে যিনি বা যারা 'এরশাদ পন্হী'! কি বিচিত্র!

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'জন্ম হউক যথা তথা কর্ম হউক ভালো' নীতির আলোকে বিগত তিন দশকের শাষনামল অত্যন্ত নিরপেক্ষভাবে পর্যালোচনা করলে একথা আজ বলতেই হবে যে এরশাদ দুই নেত্রীর চেয়ে শতগুন ভালো প্রশাসক ছিলেন, কম স্বৈরাচার ও দুর্ণীতিবাজ ছিলেন অথচ যিনি সমাজের মৌলিক ঘুনেধরা কিছু কাঠামো ধরে টান দিয়েছিলেন যেটা দুই নেত্রীর পক্ষে সম্ভব হয় নি। উনারা শুধু গতানুগতিক সরকার চালিয়েছেন। কোন রিস্ক নিতে চান নি। যেমন, বহুজাতিক কোম্পানিগুলোর চোখ রাঙানী, লোভ লালসাকে উপেক্ষা করে ঔষুধ নীতি চালু করা ছিল অন্যতম। ডক্টর জাফরুল্লাহ সাহেবকে প্রশ্ন করলে এর ভালো উত্তর পাওয়া যাবে। এছাড়া উপজেলার বিকেন্দ্রিকরনতো আর একটা যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে একজন সুদক্ষ আমলার উপরে খবরদারী করার জন্য 'লেখাপড়া জানা কিংবা না জানা' একজন নির্বাচিত জনপ্রতিনিধি বসিয়ে দেয়া, তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) লেখা, থানার ওসি সাহেবের বার্ষিক পারফরমেন্স রিপোর্ট (এপিআর) লেখা যেগুলোর উপর উনাদের প্রমোশন নির্ভর করতো, দুইশত বছরের গোলামীর শাষনে অভ্যস্ত বাঙালী জাতির জন্য, সত্যিকার গনতন্ত্রের জন্য এটা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ন একটা বিষয়। বিস্তারিত আলোচনার জায়গা এটা নয়। এখানে শুধু যে কথাটা বলতে চাই সেটা হলো, রাজনীতিতে এরশাদের সফলতা না পাবার অন্যতম কারন হলো তার দল যারা করেন তাদের কেউ হলো বিএনপি পন্হী, কেউ আওয়ামী লীগ পন্হী! দুরবীক্ষন যন্ত্র দিয়েও কাউকে খুজে পাওয়া মুশকিল হবে যিনি বা যারা 'এরশাদ পন্হী'! কি বিচিত্র!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×