somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়া করে 'গনতন্ত্রের বাকবাকুম' বন্ধ করেন।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিসরের স্বৈরশাষক হোসনি মোবারক ১৯৮১ থেকে ২০১১ অর্থাৎ ত্রিশ বছর ক্ষমতায় ছিলেন। লিবিয়ার স্বৈরশাষক ১৯৬৯ থেকে ২০১১ অর্থাৎ ৪২ বছর ক্ষমতায় ছিলেন। পৃথিবীর এরকম অনেকেই দীর্ঘদিন শাষন ক্ষমতায় থাকলেও তারা কখনো দাবী করেন নি যে তাদের দেশের জনগন গনতান্ত্রিক শাষন ব্যবস্হা ভোগ করছে। অন্তত আমি শুনি নি। তাহলে এক্ষেত্রে তাদের ধন্যবাদ দেয়া যায় যে তারা আর যাই হোক 'হিপোক্রাট' ছিলেন না।

আমাদের দেশের নেতা নেত্রীরা যারা বিগত চল্লিশ বছর যাবৎ দলীয় প্রধানের পদ আকড়ে বসে আছেন, যাদের নিজেদের দলের মধ্যেই কোন গনতন্ত্র নাই, কখনও দেয়া হয় নাই, তারা কিভাবে দেশে গনতন্ত্র কায়ম করবেন? অথচ, তারা কেমন হিপোক্রেট, প্রতিদিন জনগনকে 'গনতন্ত্র' এর ছবক দিয়েই চলেছেন।

আরে বাপু, যেভাবেই হোক আপনারা আছেন, আমরাও কমবেশী আপনাদেরকেই পছন্দ করি, বার বার ভোট ঠোট দেই, তাইলে ঐ কথাটার দোহাই না দিলে কি হয়! আপনারা যা, তাই বলুন নিজেদেরকে, তবুওতো আমরা আছিই নাকি! রাজতন্ত্র আর পরিবারতন্ত্র মিলে একটা তন্ত্র ফন্ত্রের নাম বানিয়ে দিলেইতো ল্যাঠা চুকে যায়। গনতন্ত্র যে সব দেশে আছে অন্তত তারা আর লজ্জা পেতেন না। আর না হলে, ঐসব দেশকেই নুতন করে ভাবতে হবে 'গনতন্ত্র' নামটা বদলিয়ে অন্য কিছু দেয়া যায় কিনা!

আর যদি সত্যিই গনতন্ত্র পছন্দ করেন, আগে নিজের দলে গনতন্ত্র কায়েম করেন, রাজনীতি করে জীবন যৌবন শেষ করে দেয়া তোফায়েল, আমু, তরিকুল, নোমানদেরকে দলের চেয়ারম্যান, সভাপতি হবার সুযোগ দেন, নাইলে, দয়া করে 'গনতন্ত্রের বাকবাকুম' বন্ধ করেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×