somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযোগঃ শুধু তাদেরই ২৫০ জন কর্মীকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে।

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বিএনপির মাননীয় মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করলেন যে এই সরকারের আমলে শুধু তাদেরই ২৫০ জন কর্মীকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে।

বিষয়টা খুবই গুরুতর অভিযোগ। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে সহিংসতা, হরতাল, হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে অভিযান ইত্যাদি মিলিয়ে গত পাঁচটি বছরে (২০০৮-২০১৩) ও তার আগের আমলে (১৯৯৬-২০০১) ঠিক কতগুলো মানুষ প্রাণ হারিয়েছে তার একটা নিরপেক্ষ হিসাব বের করা দরকার।

একই সাথে বিগত বিএনপি (১৯৯১-১৯৯৬) ও ৪ দলীয় জোট সরকারের সময়ও (২০০১-২০০৬) ২১শে আগষ্টের গ্রেনেড হামলা, অপারেশন ক্লীন হার্টসহ সবগুলো হত্যাকান্ডেরও একটা সংখ্যা জনগনের সামনে নিয়ে আসা দরকার।

এরশাদ সরকারের সময়ও (১৯৮২-১৯৯০) নুর হোসেন, ডাঃ মিলন, জাফর, জয়নাল, দীপালী, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়াসহ অনেকেই প্রাণ দিয়েছেন, হরতাল হয়েছে, সম্পদ বিনষ্ট হয়েছে।

সম্ভবত এখনই সময় বিগত তিনটি সরকারের সময়গুলোতে অর্থাৎ এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার সরকারের সময়ে, কোন কোন আমলে ঠিক কতগুলো মানুষ সরকার ও তার পেটোয়া বাহীনির হাতে নিহত হয়েছেন এবং কোন আমলে কতগুলো হরতাল হয়েছে, কতগুলো বাস পুড়েছে, গাড়ী ধ্বংস হয়েছে, বিরোধী দলের জনসভার উপর হামলা, মামলা, রাজনৈতিক গ্রেফতার, নেতাদেরকে মেরে আহত করা, রাজনৈতিক দলের অফিস বন্ধ করে দেয়া, সভা সমাবেশ নিষিদ্ধ করা ইত্যাদি ঘটনার একটা সঠিক পরিসংখান জনগনের সামনে তুলে ধরার আবশ্যিকতা আজ খুবই জরুরি বলে মনে করি।

কোন সরকারই এটা করবে না, তবে আশা করি দেশের মানুষের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে, গনতন্ত্রের স্বার্থে একটা অত্যন্ত নিরপেক্ষ বেসরকারী তদন্ত কমিশন বা এ ধরনের কোন সংগঠন, প্রতিষ্ঠান এই পরিসংখ্যানটা সাহসিকতার সাথে, ভয় ভীতির উর্ধে উঠে তুলে নিয়ে আসবে এবং খুব শীঘ্রই তা জাতির সামনে প্রকাশিত হবে।

ব্লেইম গেইমের রাজনীতি এবারই শেষ হওয়া দরকার। জনগনের জানা দরকার গনতন্ত্রের নামে, সংবিধান রক্ষার নামে কারা 'মুখে শেখ ফরিদ আর বগলে ইট' এর রাজনীতি করে। মুখোশ উন্মোচন আজ জরুরী দরকার হয়ে পড়েছে। সাহসী কেউ কি আছেন, সত্য সে যতই কঠিন ও নিষ্ঠুর হোক, প্রকাশ করার? কোন ব্যাখার দরকার নেই, শুধু চাই নিখুত পরিসংখান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×