somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে একটা অভাবিত ঘটনা ঘটেছে কিন্তু সেটার মিডিয়া কাভারেজ সেভাবে হয় নি.....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে একটা অভাবিত ঘটনা ঘটেছে কিন্তু সেটার মিডিয়া কাভারেজ সেভাবে হয় নি বলে আমার কাছে মনে হয়।

মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ রিকসায় করে গ্রামের বাড়ীতে গেলে সেটা অনেক খবর হয়, স্যান্ডেল পরে থাকলে খবর হয়, উনাকে পৃথিবীর অন্য অনেক উদাহরন সৃষ্টিকারী রাষ্ট্রনায়কদের সাথে তুলনা করা হয়। আমি একমত হতে পারি না। মুল কারন, কেউ একজন ব্যাক্তিগতভাবে স্যান্ডেল পরলে বা কিছুক্ষণের জন্য রিকাসায় চড়লে দেশ ও জাতির কিছু যায় আসে না। তবে দেশের চিকিৎসা ব্যবস্হা উন্নত করার কথা বলে নিজে বিদেশে গিয়ে চিকিৎসা করলে সেই দেশের চিকিৎসা ব্যবস্হা উন্নত হতে হাজার বছর লেগে যেতে পারে।

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুদিন আগে সেই কাজটাই করেছেন। যার জন্য আমি অপেক্ষা করছিলাম যে তিনি করবেন না, কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ করবেন। করেন নি, যেটা শেখ হাসিনা করেছেন। তিনি গাজীপুরে সদ্য প্রতিষ্ঠিত বেগম ফজিলাতুন্নেছা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ঘোষনা দিয়েছেন, তিনি অসুস্হ্য হলে যেন তাকে এয়ার এম্বুলেন্সে করে বিদেশে চিকিৎসার জন্য নেয়া না হয়। তিনি তার সমস্ত চিকিৎসা এখন থেকে দেশেই করাবেন।

এই যে সুনির্দিষ্ট কথাটা তিনি বলেছেন, বাংলাদেশের সমাজ ব্যবস্হা পরিবর্তনের সত্যিকার একটা সুনির্দিষ্ট পদক্ষেপ তিনি নিয়েছেন, এর কোন তুলনা হয় না। তিনি যদি এই কথাটা রাখতে পারেন, তাহলে খুব অল্প সময়ে দেশের চিকিৎসা ব্যবস্হার আমুল পরিবর্তন সাধিত হবে বলে আমার বিশ্বাস।

অবশ্য সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের মত যদি কিছু দিন সাইকেল চালিয়ে অফিস যাবার মত অযথা চমক সৃষ্টি করে সাময়িক দৃষ্টি আকর্ষন বা দৃষ্টি ফেরাতে চান তাহলে ভিন্ন কথা! আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় আস্হা রাখতে চাই। অপেক্ষায় আছি, এবার দেশনেত্রী শহীদ জিয়া পত্নী বেগম খালেদা জিয়া এবং উপজেলা বিকেন্দ্রিকরনের জনক সাবেক রাষ্টপতি পল্লীবন্ধু এরশাদ সাহেবও খুব সহসাই এমন ঘোষনা দিয়ে জাতিকে চিরদিনের জন্য উপকৃত করবেন।

এমনো হতে পারে দেশের সকল জাতীয় নেতৃবন্দ এই একটা বিষয়ে খুব তাড়াতাড়ি বায়তুল মোকারম মসজিদের সামনে হাতে হাত রেখে জাতির উদ্দেশ্যে ঘোষনা দিবেন আজ থেকে তারা যতদিন জীবিত থাকবেন বিদেশে চিকিৎসা নিতে যাবেন না। মাননীয় বি চৌধুরী, ডক্টর কামাল, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম রব, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কি পারেন না সহসাই যুগান্তকারী এই কাজটা করতে? জাতীয় ঐক্যমতের এটাও একটা সুযোগ বটে।

দেখা যাক! স্যালুট জানাচ্ছি জননেত্রীকে, অন্যদেরকেও জানানোর অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×