somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলায় উইন্ডোজ ভিসতা এবং মাইক্রোসফট অফিস

১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় উইন্ডোজ ভিসতা এবং মাইক্রোসফট অফিস

মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা এবং অফিস ২০০৭-এর বাংলা সংস্করণ বেরিয়েছে।সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়। মাইক্রোসফটের স্থানীয় ভাষা কর্মসূচির আওতায় ভিসতা এবং অফিস ২০০৭ সংস্করণে বাংলা ব্যবহার করা হয়েছে।এটি বাংলা ইন্টারফেস প্যাক নামে পরিচিত হচ্ছে।প্রযুক্তির ক্ষেত্রে ভাষার প্রতিবন্ধকতা দূর করতে মাইক্রোসফট এ কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়। এটি এখন বাংলাদেশে বিনামূল্যে বিতরণ করা হবে।
আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বের সাধারণ মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মাইক্রোসফট বাংলাদেশ সূত্রে জানা গেছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় মাইক্রোসফটের বাংলা প্রকল্পটির কাজে সহায়তা করছে। এর পাশাপাশি ভবিষ্যতে মাইক্রোসফটের অন্যান্য সফটওয়্যারেও বাংলা ব্যবহার করা হবে।
মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ বলেন, নিজের ভাষায় কম্পিউটার ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করা সম্ভব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও নিজের ভাষায় এ সুবিধার ফলে শিক্ষা, সরকারি ও বেসরকারি সেবাগুলোতে সুযোগ সৃষ্টি ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথ অনেক মসৃণ ও আলোকিত হবে। তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের পরিচালিত স্থানীয় ভাষা কর্মসূচিতে সরকার, স্থানীয় বিশ্ববিদ্যালয়, তথ্যপ্রযুক্তি নির্মাতা ও ব্যবহারকারীদের বিশেষ সুবিধা দিয়েছে এবং এর মাধ্যমে নতুন বাজার সৃষ্টি থেকে শুরু করে স্থানীয় তথ্যপ্রযুক্তির সমাধান, অর্থনীতিকে চাঙা করাসহ স্থানীয় সংস্কৃতিকে সমুন্নত রাখতে সাহায্য করে থাকে।
উইন্ডোজ ভিসতা ও অফিস ২০০৭-এর জন্য বাংলা ইন্টারফেস প্যাক ডাউনলোড করুন বাংলা ইন্টারফেস প্যাক ঠিকানার ওয়েবসাইট থেকে বিনামূল্যে নামিয়ে নেওয়া যাবে। এটি ইংরেজি সংস্করণের ওপর আলাদাভাবে ইনস্টল করে ব্যবহার করা যাবে।


See this Link
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×