somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাগের মাথায় তালাক দেয়া প্রসঙ্গে।

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
ফতোয়া বিভাগ,
জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর,
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

বিষয়: রাগের মাথায় তালাক দেয়া প্রসঙ্গে।

আমি মোঃ নুরুল ইসলাম। গত ২৮/০৮/২০১৪ ইং বৃহ.বার আমি ঢাকা থেকে রাত ৯টার দিকে বাড়িতে আসি। আসার পরপরই আমার আম্মা আমার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আমার স্ত্রীর বিরোদ্ধে অভিযোগ করতে থাকে এবং আমার স্ত্রীও এসব কথার পাল্টা জবাব দিতে থাকে।
এতে আমি রাগান্বিত হয়ে স্ত্রীকে চুপ থাকতে বলি। কিন্তু সে আমাকে মায়ের কথাগুলোও শুনতে দিচ্ছে না বরং চিল্লাচিল্লি করতে থাকে। এতে অমার প্রচন্ড রাগ উঠে যায় এবং কোন লাঠি না পেয়ে রুটি তৈরী করার বেলান দিয়েই তাকে মারতে যাই। সে খাটে মশারির ভেতর শুয়ে ছিল। আমি মশারি ছিড়ে ফেলি এবং তাকে প্রহার করি। পরে আমার ভাবি এসে ফিরায়।
আমি ক্লান্ত শরীর নিয়ে না খেয়েই ভীষণ রাগের অবস্থায় শুয়ে পড়ি। তারপরও সে বিভিন্ন কথা বলে চিল্লাচিল্লি করতে থাকে এবং আমি তাকে ছেড়ে দিতে বলে। এতে আমি কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ভীষণ রাগের মাথায় বলি-“ যা তোকে ছাইড়া দিলাম”।
এরপরও সে ভীষণ চিল্লাচিল্লি করে এবং বলে, এভাবে ছাড়লে হবে না, দশজন নিয়ে ছাড়তে হবে, আরও বিভিন্ন কথা বলতে থাকে। তারপর আমি আর আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আমি সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমি নিয়ন্ত্রণহীন অবস্থায় বলি- “যা তরে ৩ তালাক”।
আমি আল্লাহর নামে কছম করে বলছি যে, একথাগুলো বলার সময় আমার কোনরুপ হুশ-জ্ঞান ছিল না। তখন আমি স্বজ্ঞানে কথা বলিনি।
অতএব, এখন আমি মাননীয় মুফতি সাহেব হুজুরের কাছে এ বিষয়ে শরীয়তের মাসআলা জানতে চাই।
নিবেদক


মুহা. নুরুল ইসলাম
তাং- ১৩/০৯/২০১৪ ইং

শরয়ী সমাধান
حامدا و مصليا و مسلما، اما بعد-
প্রশ্নের লিখিত বর্ণনা ও জনাব নুরুল ইসলামের কসমের দ্বারা একথা প্রমাণিত হয় যে, প্রচন্ড রাগের মাথায় নিয়ন্ত্রণহীন এবং হিতাহিত জ্ঞান শুন্য অবস্থায় নুরুল ইসলাম তাঁর স্ত্রীকে তালাক প্রদান করে। তাই ইসলামী শরীয়ত অনুযায়ী তাঁর এ তালাক গ্রহনযোগ্য নয়। অতএব তাঁর স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। পুর্বের ন্যায় তাঁরা ঘর সংসার করতে পারবে।
প্রমাণাদী
১। আবুদাউদ শরীফ।
২।তিরমিযী শরীফ
৩। আউনুল মা'বুদ।
৪। মা'রেফাতুস সুনানি ওয়াল আছার লিল বাইহাকী।
৫। উমদাতুল ক্বারী।
৬।ফাতাওয়ায়ে শামী।
৭। হিদায়া।
৮। আশরাফুল ফাতাওয়া।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×