ভ্রাম্যমান আদালত যানজট নিরসনে সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। তবে শুক্রবার রওয়ানা দিয়েও রবিবার অবধি যানজট নিরসনে সমস্যা কবলিত এলাকায় পৌছতে পারবে কি না সন্দেহ আছে।
সমস্যার মূলে সরকার এখনো পৌছুতে পেরেছে বলে মনে হয় না।
ঢাকা যানজট কবলিত, তাকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে যথাবিহিত পরামর্শ আবশ্যক। উন্নত বিশ্বের আদলে আমাদের দেশে যানজট নিরসন সম্ভব নয়। সারা বিশ্বেই ব্যাপক ভিত্তিক যানজট একটি প্রধান সমস্যা।
যে সমস্যাটি মূলত যানজট সৃষ্টি করে তা হলো অসচেতনতা এবং ট্রাফিক পুলিশের প্রতি আস্থার সংকট।
তবে গতদিন আমার ঢাকা সফরে দীর্ঘ যানজটের কবলে পড়ে যে দূঃসহ অভিজ্ঞতা । তা থেকে মনে হয়েছে ঢাকা একটি অভিশপ্ত শহর। নিজেই একবার মনে হয়েছে সবাই কে অভিশাপ দেই।
ঢাকা থেকে বের হয়ে আসার সময় দীর্ঘ আড়াই ঘন্টায় সায়েদাবাদ থেকে কাঁচ পুরের ভঙ্গদশা রাস্তা পের হয়ে যখন সিলেট অভিমুখে রাস্তায় নিরাপত্তা পুলিশের চেকিং এবং আমাদের গাড়ীর ভীতরের বাতি জ্বলার সাথে সাথে পুলিশ কনষ্টেবলের সালাম এবং তার অমায়িক ব্যাবহারে সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। মনে হলো তারা যদি মানূষের বিশ্বস্ততা অর্জন করতে পারে তাহলে মানূষ তাদের সিগন্যাল মানবে এবং ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা পাবে । এখানে লক্ষ হাজার কোটি টাকা ব্যায় করে ফ্লাই অভার পাতাল সড়ক নির্মান করতে হবে না। ট্রাফিক পুলিশের চাঁদা বাজি নিয়ন্ত্রন করা গেলে এবং তাদের দায়িত্বশীল আচরন এর মাধ্যমে যানজট নিরসন সম্ভব। তার সাথে কিছু ভৌত অবকাঠামো নির্মান এবং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যানজট নিরসন সম্ভব। এখন যা প্রয়োজন তা হলো ২০ বছরের পুরোনো গাড়ীগুলি রাস্তা থেকে অপসারন এবং তা নিয়ন্ত্রনে কঠোরতা তার সাথে ফিটনেস বিহীন গাড়ী ক্রোক করে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলার দৃষ্ঠান্ত স্থাপন করা। এবং সারা দেশে একযোগে সড়ক পরিবহন ব্যাবস্থাকে শক্তিশারী করা। আর পরিবহন নেতৃত্বকে একযোগে অপসারন বা সংস্কার করা। কারন এই সমস্যার মূলে আছে এইসব মাফিয়া নেতাদের দৌরাত্ব।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




