এতো দ্রুত দৌড়াতে পারে একজন মানূষ । বর্তমান ফান্টাসী মুভিগুলোকে অতিমানবের কল্পকাহিনীকে হার মানানো এক রহস্যময় দৌড়বিদ উসাইন বোল্ট। তার সাফল্যের পিছনে যে যে কারণ থাকতে পারে ।
এই কারণ গুলো উল্লেখ করা প্রয়োজন মনে করি।
প্রশিক্ষনের সময় তাকে গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে। তার কাছ থেকে সর্ব্বোচ্চ পারফরম্যান্স পাওয়ার জন্যে জামাইকান সরকার বেশ কিছু কৌশলের আশ্রয় নেয়।
কৌশল নং ১) ট্র্যাকে নামার আগে তার নববিবাহিত স্ত্রীর ফোন আসে এবং ফোনে তাকে শাসিয়ে দেয় যে তুমি যদি নুতন বিশ্ব রেকর্ড করতে না পারো তাহলে এই সংসারে তোমার আসার দরকার নেই। তোমাকে সারা জীবন দুঃখ দেয়ার জন্যে আমি তৈরী থাকবো। বেচারা উসাইন বোল্ট কি আর করে নববিবাহিত স্ত্রী কথা মনে করে দেয় জোরসে দৌড়। হয়ে যায়একটি রেকর্ড। এছাড়া জামাইকাতে নারীদের খুব সাংঘাতিক ক্ষমতা। তারা পুরুষদের এরকম দৌড়াতে বাধ্য করে।
কৌশল নং ২) প্রশিক্ষন চলা কালে তাকে ১০০ মিটার পানির উপর। ১০০মিটার জ্বলন্ত কয়লার উপর। ১০০মিটার বালিয়ারি উপর দৌড়াতে হয়েছে।
কৌশল নং ৩) ১০০মিটার দুরুত্বে তার দুজন স্ত্রী কে সামলাতে হয়েছে।
কৌশল নং ৪)জামাইকার জঙ্গলে তাকে শিকারী চিতার মতো প্রতিদিন শিকার করতে হয়েছে।
কৌশল নং ৫) তার মস্তিষ্কে হাইটেক টেকনোলজি বসানো হয়েছে। যাহাতে হার্টের উপর কোন প্রভাব না পড়ে।
কৌশল নং ৬) তার দৌড়ানো ছাড়া আর কোন কাজ নেই। তার সংসারের সব ব্যায় সরকার বহন করে।
আরো অনেক গোপন রহস্য আপনাদের জানা আছে । তার সাথে যুক্ত করা হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




