কমলমতি শিশুদের মুখে কথা ফোটার আগেই যেতে হয় স্কুলে। জ্ঞান অর্জনের জন্যে অভিভাবকরা এই শিশুদের স্কুলে পাঠান ভালো কথা। সারাদেশে সরকারী প্রাইমারী স্কুলের পাশাপাশী কিন্ডার গার্ডেন এবং ইংলিশ মিডিয়াম স্কুল সমান তালে বেড়ে চলছে।
এই আধুনিক বিশ্বের শিশুদের শিক্ষার মানের উপড় নির্ভর করছে। আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ।
এই শিশুরা স্কুলের গন্ডির ভিতর প্রবেশের সাথে সাথে দিয়ে দেয়া হয়। তার ওজন সম-পরিমানের বই এবং ডায়েরী খাতাপত্র ।
তার খেলার সময় , নিজেকে বুঝে উঠার সময়ে বই পত্রের চাপে নিজের মুক্ত মনের বহিপ্রকাশ ঘটানো সূযোগ পায় না।
প্রত্যেক শিশুর ভিতর একটা গুপ্ত প্রতিভা বিদ্যমান। শুধু বর্তমান শিক্ষা ব্যাবস্থা তার উপযোগি জ্ঞান বা চাহিদা পুরন করতে পারে না।
আমর বাসা একটি সুনাম ধন্য স্কুল কলেজের পাশে প্রায়ই দেখি শিশুরা কি আমানবিক ভাবে বই ,খাতাপত্র বড় বড় স্কুল ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে।
আমার সন্তান পঞ্চম শ্রেণীতে পড়ে। তার বইয়ের ওজন নয় কেজি আর আমার সন্তানের ওজন ২০ কেজি।
একবার ভাবুন তার ওজনের অর্ধেক বয়ে নিয়ে যেতে হয়।
আর শিশুদের স্কুলে বই নিয়ে যেতে হবে কেন। তারা বাসায় পড়বে কেন।
বাসায় খেলবে কার্টুন দেখবে লেখাপড়ার সব দায় স্কুলের।
সমাজ পরিবর্তনের হাতিয়ার স্কুল। বাবা মা বাড়ী ঘর নয়। শিক্ষকদের উপর এই গুরুদায়িত্ব। তারাই সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি। চাই উন্নতমানের প্রাথমিক শিক্ষা।তাহলে বাংলাদেশ ঘুরে দাড়াবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



