খাদ্য উৎপাদনের চাইতে রাবার উৎপাদন সহ বিলাস দ্রব্য পণ্যের উৎপাদন বেড়ে গেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানূষ। জলবায়ূর বিরুপ প্রভাবের কারণে খাদ্য উৎপাদন বাধা গ্রস্থ হচ্ছে। প্রযুক্তি এবং বীজ সংকটের কারণে পৃথিবীর একটা বৃহৎ অংশ চাষাবাদের আওতার বাহিরে।
পৃথিবীর জনসংখ্যর ৩ ভাগের ২ ভাগ সাউথ এশিয়া , চীন সহ এই অঞ্চলে বসবাস।
পৃথিবী উত্তপ্ত হচ্ছে হিমালয়ের বরফ গলছে। বৃক্ষ নিধন হচ্ছে। প্রতিদিন খাদ্যের চাহিদা বাড়ছে।
অর্থনৈতিক উদ্বাস্তের দেশ বাংলাদেশ। নদী ভাঙ্গন এবং অন্যান্য কারনে প্রতিদিন উদ্বাস্তুর সংখ্যা দিনকে দিন বাড়ছে। এখন যুক্ত হবে জলবায়ু উদ্বাস্তু।
জলবায়ূ পরিবর্তনের কারণে কৃষি ক্ষেত্রে বিশাল পরিবর্তন দেখা দেবে। খাদ্য উৎপাদন কমে যাবে। আবহাওয়া দ্রুত পরিবর্তন ঘটছে। কোন কোন ঋতু হারিয়ে গেছে। শীত কালের শীত এখন দেখা যায় না।
সংকট যে শুধু আমাদের মতো তৃতীয় বিশ্বে হবে তা কিন্তু নয়। উন্নত বিশ্বে তার বাতাস জোরালো ভাবেই লাগবে।
আমরা মনে করছি , সিংহ ভাগ ক্ষতি পুষিয়ে নেয়ার জন্যে আমাদের দেশের শক্তিশালী জনসংখ্যা কোন কোন ক্ষেত্রে জলবায়ুর ক্ষতির প্রভাবকে উপেক্ষা করে একটা সহায়ক কৃষি নীতি এই চাপ সামলাতে পারবে।
প্রথমে যে কাজটি করা জরুরী তা হলো কৃষি জমি সংরক্ষন কোন ভাবেই সেই জমিতে অন্য কোন অবকাঠামো তৈরী করা যাবে না। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শিল্প প্রতিষ্ঠান কোন কিছুই করা যাবে না।
অল্প পানিতে শস্য টিকে থাকতে পারে সেই টেকসই প্রযুক্তি উদ্ভাবন করা খুবই জরুরী।
ছোট ছোট কিছু সেচ প্রকল্প গ্রহন করা জরুরী। আমাদের প্রাকৃতিক নিয়মে যে খাল গুলো আছে তার গতি পরিবর্তন না করে , সেই হালে সেচ প্রকল্প গ্রহন করা জরুরী।
বৃহৎ কোন রাস্তাঘাট নির্মান করলে তা হতে হবে । কৃষি নির্ভর যোগাযোগ ব্যাবস্থা , কোন ভাবেই পানীর প্রবাহ বাধা গ্রস্থ করা যাবে না।
পর্যাপ্ত ব্রিজ কালভার্ট দিতে হবে নৌযান চলাচলের জন্যে ব্রীজ গুলো উচু করতে হবে।
আমাদের শক্তিশালী জনসংখ্যা এবং উদ্ভাবনী কৃষিশক্তি উন্নতবিশ্বের মুখে চুনকালী লাগাতে পারে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



