somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ওমর সাহিত্যিক
যখনই নিজের সম্পর্কে কিছু লিখতে বা বলতে বলা হয় তখন চুপ মেরে যাই আমি। আসলে আমি যেটা জানি বা বুঝি সেটা হল, আমি খুব সাধারণ। কেয়ে , পড়ে জীবন চলাই আমার কাজ। তবে ঘুড়তে ভালোবাসি অসম্ভব। নির্জন জায়গা আমার অত্যন্ত প্রিয়।

শিশু থেকে মানুষ

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জন্মের পর একটি শিশু কি করে ? স্বাভাবিকভাবেই কান্না করে । তারপর কিছু সময় যাবার পর মানে বছর দেড়েক পরে কিছু ভিন্ন রকম শব্দ করে । আসলে এটা কিন্তু নিছক কোন সাধারণ শব্দ না। চারপাশে সে যে কথা বা বিভিন্ন ধরণের আওয়াজ শোনে সেগুলো সে অনুকরণ করার চেষ্টা করে। তারপর আড়াই থেকে তিন বছরের মধ্যে সে কিছু কিছু কথা বলতে শিখে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা ঘরের ভিতর সাধারণত যে শব্দগুলো বলে থাকি সেগুলোই সে বলতে শুরু করে। এটা আমরা সবাই মেনে নিব যে , তুলনামূলক বাহিরের থেকে ঘরে সবাই শালীন কথাই বেশি বলে থাকি। এজন্য ছোট ছোট বাচ্চাগুলো প্রথম প্রথম সুন্দর সুন্দর কথা বলতে শিখে । আপনি কি এটা লক্ষ্য করেছেন ? ছোট বাচ্চাটিকে তাঁর বাবা অথবা মা যখন শাসন করে তখন সে শুধু কান্না করে। মা – বাবার প্রতি রিএক্ট করে না। এমন তো প্রায় সময়েই দেখা যায় বিশেষ করে নিন্ম ও সুশিক্ষাবিহীন সমাজে সন্তান বড় হয়ে গেলে বাবা মা শাসন করার সাথে সাথে সে রিএক্ট করে থাকে । প্রশ্ন এখানেই … । সে ছোট বেলায় রিএক্ট করেনি , কিন্তু বড় হয়ে করল। তারমানে সে এটা কোথাও থেকে শিখেছে।
এখন শিক্ষার ক্ষেত্র হিসেবে আমরা আমাদের পরিবারকে ঢেলে সাজাতে পারি। এটা আমরা জানি পরিবারই আদর্শ শিক্ষা কেন্দ্র। তারপর যদি বাহিরের ব্যাপার আসে তাহলে কোথায় যাচ্ছে ,কার সাথে মিশছে ? এগুলো লক্ষ্য রাখতে হবে।বর্তমান যুগে আরেকটি বিশেষ বিষয় হলো ইন্টারনেট। আর ইন্টারনেটের সর্বোত্তম ডিভাইস হল মোবাইল। এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের বদৌলতে এখন অনেক কিছু শিক্ষা লাভ করা যায়। আপনার সন্তান ইন্টারনেটের সঠিক ব্যবহার করছে কিনা লক্ষ্য করুন।
আবার সেই প্রথম লাইনের কথা ধরে যদি বলি কেন একটি মানুষ অমানুষ হবে? জন্মের পর সবাই মানুষ হিসেবে জন্ম গ্রহণ করে। নিষ্পাপ একটি শিশু কিভাবে অমানুষ হবে? আমরা যদি পারিবারিক যথাযথ শিক্ষা দেই, সব সময় ঘরের সুন্দর করে কথা বলি , বাহিরের পরিবেশটাকে সুন্দর করতে পারি। তবে আর দুশ্চিন্তার কোন কারন নেই। আপনি একটি আদর্শ সন্তান, আদর্শ মানুষ, আদর্শ দেশ সবই পাবেন। এবং এটাও বলতে পারি আজ যদি আমরা পরিশ্রম করে একটি সুন্দর জাতি গড়ে দিতে পারি এর ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্ম , ভবিষ্যতের ধারা এমনিতেই সুন্দর চলবে।

খুব গুছিয়ে লিখতে পারিনি। হঠাত একটি শিশুর কান্না কানে ভেসে আসল। তখন মনে হল সে শুধু কাঁদছে । খারাপ কিছু তো বলছে না। কেন বলছে না ? নিজেই ভাবলাম সে খারাপ বলতে কিছু এখনো শিখেনি। আর এভাবে যদি শুধু ভালো দিয়েই গড়ে তুলতে পারি আমাদের সমাজ তবেই সফলতা।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×