ওগো কিশোরি, কোন গাঁয়ের গো তুমি
হাটিলে যে পথ দিয়ে,বাদলদিনে-
একটু জল দেবে? হয়েছে মরুভূমি!
একি,রাগিল কেন গো তুমি!
বর্ষা নামিলো দেখি ও দু'টি আঁখি!
তুমি কি শশী! গোধূলী নামিলো সাঁঝবে বলে
সেতারা গুলো চেয়ে আছে তোমার পাণে!
আমি গোধূলী হবো,তোমার জন্যে,
লুকায়ােনাগো কিশোরী,
দেখা দিয়ো মোরে!
প্রভাত বেলা জাগিলো তোমায় দেখে
তুমি কি দিবাকর!
বর্ষা হয়ে আনিলে শাপলা,
দেখি আমি নয়ন ভরে একলা!
দক্ষিণা হাওয়াতে দোল খায় কেশপুন্জু
তাহার মাঝে রাখিলা,একটি পদ্মপুষ্প!
দু'টি আঁখি,দেখি ভাবি,কোন গগনের সেতারা!
যেয়োনাগো তুমি,
দেখিবো আমি,সন্ধার তারাঁ!
তুমি চন্দ্রিমা, লোকে বলে
কোন গগনের হইলে!
আমি আসিবো দেখিতে তোমায়
ঢাকিও না মেঘে!
ওগো তুমি চন্দ্রিকা চড়াবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

