আামি সাধারনত ব্লগ পড়তে ভালোবাসি।যখন সময় পাই তখনই ঢু মারি। মনের কষ্ট গুলো কারো সাথে সেয়ার করতে পারতেছি না। ভাবলাম সামু ইজ দ্য বেষ্ট ফ্রেন্ড।তাই অনেক কষ্ট করে প্রথম বারের মত লিখলাম। দয়া করে অগোছালো লেখা আর ভুল ত্রুটি মাফ করবেন।
সময়ের প্রতি বরাবরই ছিলাম অসচেতন।সঠিক টাইম এ কোন কাজ কোন দিনও করতে পারি নাই। এর জন্য দায়ি আমার অলসতা আর ঘুম। আজ ও মনে পড়ে ছোট বেলায় সকাল বেলা ঘুম থেকে না ওঠার জন্য বাবার কথা শুনা, স্কুলে সারের বকুনি।স্পষ্ট মনে আছে ক্লাস টেনের ফাষ্ট প্রিয়িড নিতেন আমার বাবা(জেনারেল ম্যথ)। ১০মিনিট লেট করে যাওয়ার জন্য ৫টা জালি ব্যত য়ের পিটা খেয়েছিলাম।যদিও বাসায় কখনো হাত ওঠাতেন না।আজ ও জানি না কেন সেই দিন এত মেরেছিলেন?
যাই হোক, মেইন কথায় আসি।জানি বিদ্যু আর পানির সমস্যা এখন খুব সাধারন ঘটনা।।তাই রাতে বালতি পুরা করে রাকছি যেন সকাল ওঠে পানি না থাকলেও অফিস টাইম মিস না হয়। কিন্তু সকাল বেলা ঘুম থেকে ওঠে টয়লেট এ গিয়ে দেখি টেপ এ পানি নাই এবং বালতিও পুরা খালি।রোম মেট গোসল করে ফেলছে।মোড পোরা অফ,কি আর করা, অনেক কষ্টে আধা ঘন্টা পর গোসল সেরে রেডি হয়েঅফিস এ রওয়ানা হইলাম।রাস্তা অনেক জ্যম।জ্যম সম্পর্কে আর নাই বললাম।টানা ৪৫মি জ্যম র পর ২০মি.টের পথ দেড় ঘন্টা পর অবশেষে পৌছলাম।
লিফ্ট দিয়ে ওঠটতেছি আর গ্লাস দিয়ে দেখি সার্ট পুরা ভিজে গেছে। চিন্তা করতেছি অফিস ঢুকে এসি ১৮ টে দিয়ে আগে ঠান্ডা হব তারপর কাজ। অফিস টাইম হলো ৯-৬টা।অফিস এ যখন ঢুকলাম তখন বাজে ৯টা ৪৫মি। আজকে দেখি আমার আগে বস চলে আসছে।আমি তাকে বললাম কেমন আসেন ভাইয়া?ওনি ওনার সুন্দর মুখটা , সুন্দর ভাবে কাল করে আমার কথার উত্তর না দিয়ে বললেন আপনি লেট করে আসেন কেন?বলতে পারেন ৪৫মি লেইট করছেন কথা ত শোনতে হবে।মানলাম. আপনি দায়িত্বশীল বস। কিন্তু অফিস ঢুকার ১০ মি. পর অথবা আমার প্রশ্নে উত্তর টা ও তো আগে দিতে পারতেন নাকি?। অথচ বেশীর ভাগ সময় আমিই প্রথম অফিস এ ঢুকি(৯/৯.৩০টা) এবং কাজ শেষ করে বের হইতে হইতে দেখা যায় আমিই লাস্ট(৮/৯টা)।ব্যতিক্রম যে হয় না আমি তা বলবনা।মেজাজ আমার এত খারাপ হইছে আপনাদেরকে বুঝাতে পারবনা।।সারা দিন তেমন কাজ করতে ইচ্ছা হয়নাই।বলেন ভাই এই ভাবে কি কাজ করা যায়?
জানি না জীবনে আরও কত কথা শুনতে হয় মানুষের........!!
আচ্ছা পাঠক ভাই, আপনি যদি আপনার অফিসের বস হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার ২টা প্রশ্ন।
১ ) ৯-৬টা অফিস করে কোন দিন ডেডলাইন মিট করে প্রজেক্ট ডেলিভারি দেয়া সম্ভব যদি না ডেভেলাপার রা ভাল ভাবে কাজ করে?
২ ) এভাবে কি একটা ভালো টিম তৈরী করা অদৌ সম্ভব?
আর আপনি যদি আমার মত ডেভেলাপার হয়ে থাকেন তাহলে বলুন তো আমার ওই মুহুর্তে কি করা উচিত ছিল? আর আপনিও যদি আমার মত পরিস্তিতে পরে থাকেন শেয়ার করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

