somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরি ক্ষেত্রে অভিজ্ঞতা নামক অভিশাপ থেকে মুক্তি চাই

০৫ ই জুন, ২০১২ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামটা আসলে এরকম হওয়া উচিত ছিল না। কিন্তু রাগে এরকম দিতে বাধ্য হলাম। বেসরকারি চাকুরিগুলোতে চাকুরির নামে ২-৩-৫-১০ বছরের অভিজ্ঞতার কথা যোগ্যতা হিসেবে চাওয়া হয়। আপনারা অনেকে বলতে পারেন, এটা তো স্বাভাবিক। প্রতিষ্ঠানের স্বার্থে তারা যোগ্য লোক চাইতেই পারে।

কিন্তু এটা যখন অস্বাভাবিক হয়ে যায়, তখন আমাদের গা জ্বালা শুরু হয়। আজকে প্রথম আলোয় বাংলাদেশ মহিলা পরিষদের একটি চাকুরির বিজ্ঞাপন চাইতে গিয়ে বিষয়টা নজরে আসল। যেখানে একটি পদে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কমপক্ষে মাস্টার্স পাশ এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে পাঁব বছর।

এবার আসল কথায় আসি। আমি আর কিছুদিন পরে মাস্টার্স পাশ করে বের হবো। তখন আমার বয়স হবে ২৫। অনেকের কিন্তু ২৬ বা ২৭ হতে পারে। পাবলিক ভার্সিটি বলে এত কম সময়। কিন্তু এটা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে মাস্টার্স পাশ করে বের হতে ২৭-২৮ বছর লেগে যায়। তারপর চাকুরি খোজতে খোজতে ১ থেকে ২ বছর। তারপর তার যখন ৫ বছর অভিজ্ঞতা হবে তকণ তার বয়স হবে ৩৪ থেকে ৩৫ বছর। তখন সে বেশির ভাগ চাকুরিতে আবেদন করার যোগ্যতা হারাবে।

বাংলাদেশের বেসরকারি চাকুরিগুলোর প্রায় সবক'টিতে এই অবস্থা। আরে ভাই একটা লোককে চাকুরি না দিলে সে অভিজ্ঞতা কোথা থেকে পাবে। তাকে আপনারা প্রবেশনে রেখে অভিজ্ঞ করুন। দরকার হলে মূল বেতনের অর্ধেক দেন প্রবেশন পিরিয়ডে। কারণ : সব চাকুরিতে যদি অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে অভিজ্ঞতা আসবে কোথা থেকে। এমনি এমনি আকাশ থেকে তো আর অভিজ্ঞতা ঝরে পড়বে না। তাই বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর বিষয়টি মাথায় রাখা উচিত। সরকারেরও এ ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত।

সরকারি চাকুরিতে হাজার হাজার পদে যদি ফ্রেশ লোক নেওয়া হয়, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানের এই ভাওতাবাজি কেন? আসুন আমরা এর বিরুদ্ধে সোচ্চার হই।
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×