somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের অনুভুতি কি প্রশ্নবিদ্ধ ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন নাদান ব্লগ পাঠক, লেখক হিসাবে যোগ্যতা অর্জন করা এখনো সম্ভব হয় নাই। কিন্তু আজকে দৃষ্টি আকর্ষণ পোষ্ট এবং তাতে লেখা অসংখ্য কমেন্ট পড়ে আমি কিছুটা হতবিহব্বল।

আমি ইসলাম ধর্মের আনুসারি, যতদূর জানি আমার ৬ পুরুষ পর্যন্তও মহান এই ধর্মের অনুসারি ছিল। ইনশাল্লাহ, আল্লাহ পাক রহমত করলে আমার পরবর্তী জেনারেশনও সঠিক এই পথই অনুসরণ করবে। আমি হয়তো ৫ ওয়াক্ত নামায পড়তে পারি না, তবে বেশিরভাগ ওয়াক্তি আল্লাহকে স্বরন করার সুযোগ পাই। আজ পর্যন্ত জুম্মার নামায নিজ থেকে মিস করি নাই বলেই মনে হয়।

তো যে কারনে নিজেকে নিয়ে এতো কথার অবতারনা করলাম তার কারন হল ব্লগে কিছু লিখতে গেলে লিগ, দল, পার্টি, জামাত, শিবির, পাকি, ভারতী, দালাল, ছাগু, আস্তিক, নাস্তিক এইসব ট্যাগ দিয়ে দেয়া হয়। এখানে বাংলাদেশি নামে কোন ট্যাগ আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আমরা মোগল, ব্রিটিশ, পাকি আর এখন বৃহৎ শক্তির হাতে মার খাচ্ছি। এই মার আমরা খেয়েই যাব কেননা আমাদের মধ্যে কোন দেশ প্রেম নাই, জাতি সত্তাও প্রায় লুপ্ত। আমরা জানিনা কে কিভাবে আমাদের মারছে। কারন আমরা বোধ শক্তি হীন হয়ে গেছি। বনের পশুর মতন শুধু নিজের চাহিদা পুড়নে ব্যস্ত, আর সেটা যেভাবে হোক না কেন।

আমরা আমদের ধর্মকে ভালবাসি। আমরা মহানবি (সাঃ) এর দেখান পথ অনুসরণ করি। আসলেই কি করি, আমার মনে হয় না কারন আমাদের পেয়ারা নবী (সাঃ) কখনই কাউকে আঘাত করেননি এবং নিজের উপর যে আঘাত করেছে তাকে তো কিছু বলেনি বরং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেছেন যাতে তারা সঠিক পথে আসে। এই ঘটনার অসংখ্য উদাহরন আছে, যা বলার অবকাশ রাখেনা।

কেউ যদি আমাকে কোন প্রাণীর বাচ্চা বলে গালি দেয় আমি কি তাহলে সেই প্রাণীর বাচ্চা হয়ে যাব, আমি তা মনে করি না। কেউ যদি আমাকে নিয়ে খারাপ কথা বলে তাহলে আমি কি সেই খারাপটি হয়ে যাব, মোটেই না। কারন আমি জানি আমি কি। ঠিক একি ভাবে কে আমাদের আল্লাহ, আমাদের রাসুল এবং আমাদের ধর্ম নিয়ে অসাড় কথা বা লিখা লিখলেই কি তা সত্য হয়ে যাবে, মোটেই না, কারন আমাদের ধর্ম এতো ঠুনকো নয় যে কি কি বল্ল বা কি করলো তাতে আমাদের হায় হায় রব উঠে যাবে।

মিথ্যা এবং অন্যায় কথা ও কার্যকলাপের (এখন যা নোংরা ফিল্ম , এবং নোংরা এনিমেশন) প্রতিবাদ করার জন্য আমাদের ভাষা এবং আচরণ কেমন হতে হবে তা যারা ইসলাম ধর্মের সঠিক অনুসারী তারা ঠিকি জানেন কেননা আমাদের পেয়ারা নবী (সাঃ) এইসব ব্যপারে কি বলেছেন তা বিস্তারিত বিভিন্ন হাদিসে বর্ণনা করা আছে। আমি ধর্ম এক্সপার্ট না, তাই রেফারেন্স টানতে পারলাম না, কিন্তু ছোট বেলা বাবা, মা এবং বাসার হজুরের কাছ থেকে জেনেছি এবং নিজের ভেতরে লালন করি। আমরা রাস্তায় মিছিল করলাম- কিন্তু যারা এইসব (নোংরা ফিল্ম , এবং নোংরা এনিমেশন) করেছে তাদের কানে কি তার কোন আওয়াজ পৌঁছেছে ? আমরা হরতাল ডাকলাম এতে যারা এইসব নেক্কার জনক কাজ করেছে তাদের কোন ক্ষতি হয়েছে না আমাদের দেশের ক্ষতি হয়েছে ? আমরা কেন নিজেদের ক্ষতি করে ওদের হাসির খোরাক হচ্ছি। আমরা যদি তাদের এইসব কে পাত্তা না দেই তাহলে তারা এই সব করে আমাদের কোন সমস্যা কি আদৌ করতে পারবে ? আমাদের অনুভতি কি এতোই ঠুনকো ?

যাই হোক, অনেক বলে ফেল্লাম। কারো মতের মিল নাও হতে পারে - সেটা নিজ গুনে ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×