sister বলতে কি কোন তৃ্তীয় শ্রেণীর প্রানী বোঝায়?
এটি সিলেট এম; এ, জি ওসমানী মেডিকেল এর কথা। মাজার জিয়ারতে এসেছিলেন রুমি। সিলেট আসার ২ দিনের মাথায় অসুস্থ হলে স্বামী আবদুল্লাহ ভেঙ্গে পড়েন। অনেক বিড়ম্বনার পেরিয়ে স্ত্রীকে ওসমানী মেডিকেল এ ভর্তি করার পর তিনি যেন নিশ্চিন্ত হয়েছিলে। হয়ত ভাবছিলেন মেডিকেলের বড় বড় ডাক্তাররা স্ত্রীর অপারেশন করবে, ফুটফুটে একটি সন্তান হবে।
স্ত্রীর জন্য ঔষধ আর অনাগত সন্তানের জন্য কিছু শপিং করে ফিরে এসে দেখেন তার স্ত্রী বেডের নিচে কাতরাচ্ছে।জানতে পারেন ইন্টারনী ডাক্তার আলো তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তুলতে যাবেন, তখন তার সামনে ডাক্তার আলো তার সাথের আরো কতটা খশাইকে নিয়ে এসে ঐ অন্তঃসত্বাকে হাসপাতালের লেবার ওয়ার্ডের বাথরুমে নিয়ে আরেক দফা পিটায়।
রুমির দোষ হলো ইন্টারনী ডাক্তারনী আলো কে sister বলে সম্বোদন করা। কত বড় অপরাধ ডাক্তার কে বলে sister!
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা এসে ছবি ওঠাতে গেলে ইন্টারনী ডাক্তাররা সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে যায় এবং চারজন সাংবাদিকে আটকে রাখে।
আসলে ওদের ব্যবহার এরকম হবেই, কেননা ওরা তো মানুষ নয়; ওরা ডাক্তার!!ওরা কসাই !!!
অবশেষে রুমি সরকার(২৫) যিনি একটি সন্তানের আশায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাকে ফিরে যেতে হয়েছে এক বুক গ্লানি আর হতাশা নিয়ে এক অনিশ্চিত গন্তব্যে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।