পলাশ (সি.এস.ই.) আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার লেখা শুরু করছি। আমাদের শিক্ষা ব্যবস্থার সঠিক চিত্র তুলে ধরতে পলাশ (সি.এস.ই.) ভাই এর লেখার কিছু অংশ তুলে ধরলাম।
এটি ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার খাতা থেকে সংগৃহীতঃ
প্রশ্ন : আফ্রিকার শিল্পোন্নত দেশ কোনটি ? সেখানকার দুইটি শিল্পের নাম লেখ।
উত্তর : আফ্রিকার শিল্পোন্নত দেশের নাম হলো বাংলাদেশ । সেখানকার শিল্পের নাম হলো মমতাজ মনিরখান । তার দুই জনের গান আমাদের থেকে ভালো লাগে । তারা দুই জন ভালো গান পারে । তদের গান ভালো লাগে। তারা দেশের গান গায় । তার দেশের গান গেয়ে দেশকে সুন্দর রাখতে চায় । তারা দেশের জন্য অনেক কিছু করতে চায়।
প্রশ্ন : আফ্রিকার জলবায়ুর বিবরন দাও।
উত্তর : আফ্রিকার জলবায়ুর বিবরন হলো এটি একটি রোগের নাম। জলবায়ু সারা দেশে ছড়িয়ে পরেছে । তা দুই চোখে দেখা যায় না। আমরা কেউ দেখতে পাইনা । তা বাতাসে উরে যায় । যেমন পানিতে জলবায়ু এসে জমায়। তা গ্রামের সবার ডায়রিয়া হতে পারে। গ্রামে অনেক রোগ দেখা দেয়। গ্রামে অনেক পায়খান হয়।
আমি যতটুকি জানি, বাংলাদেশের প্রায় সকল্ গ্রাম্য স্কুলের অবস্থা এরকম।
একটি অভিঙ্গতার কথা বলি। আমার এক পরিচিত family England হতে এসেছিল। তাদের সাথে দুটি শিশু বয়স ৭ বা ৮ হবে। ওদের শিক্ষকরা ওখান থেকে আসার সময় বলে দিয়ে ছিল যেখানে যাবে, সেখানকার ছবি ওঠাথে হবে এবং সাথে সাথে ছবির বর্ননা লিখতে হবে।
এভাবে ওদের ছেলে মেয়েরা বড় হয় creative চিন্তা করে , আর আমাদের দেশের ঐ বয়েসী ছেলে মেয়েদের আফ্রিকার শিল্পের নাম লিখতে বললে লিখে মমতাজ আর মনিরখানের কথা। তারা জলবায়ুর কি তা বোঝে না।
আমাদের শিক্ষা ব্যবস্তা কি এমন হতে পারে না যেখানে আমাদের ছেলে মেয়েরা বড় হতে পারে creative চিন্তা করে। ক্যামেরা দিয়ে ছবি ওঠানো আমাদের জন্য আকাশ-কুশুম হলেও তো আমরা পেনচিল দিয়ে হলেও আমাদের ছেলে মেয়েদের ছবি আকার ব্যবস্থা করে দিতে পারতাম।
আমাদের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ২০০৩ সালে কম্পিউটার বিতরন শুরু হয়ে ছিল, কিন্তু তখন ঐসকল বিদ্যালয়তে কোনো কম্পিউটার এস্কপার্ট ছিল না। আর তাই এর সুফল আমরা পাইনি। ভাইরাছ সম্পর্কে ঐ বিদ্যালোর কর্তৃপক্ষের কোনো ধারনা ছিল না বলে অনেক স্কুলে শুনেছি তারা নাকি মিটিং ও আলোচনা করার পর কম্পিউটার গুলো বাস্কে ভরে রেখে দিয়েছিল ভাইরাছের ভয়ে!
এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আর কত দিন?
আসলে সর্বোচচ বাজেট দিয়ে নয়, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য চাই সঠিক এবং বাস্তব পরিকল্পনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


