somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় গ্রন্থাগার দিবসে শিশুরা জানালো স্বপ্নের পাঠাগারের গল্প - ‘যেমন চাই আমার স্মার্ট পাঠাগার’

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ‘লােকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র’ আজ ৫ ফেব্রুয়ারি ২০২৩ শিশু-কিশোরদের মাঝে বইপাঠ, ছবি আঁকা ও আলোচনা সভার আয়োজন করে। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের জন্য এ বছরের মূল প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। এ প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে দিবসের মূল আয়োজন ছিল রচনা লেখা প্রতিযোগিতা ‘যেমন চাই আমার স্মার্ট পাঠাগার’। স্কুল পড়ুয়া অনেক ছাত্র-ছাত্রী রচনা লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের লেখার মাধ্যমে তুলে ধরেছে তাদের স্বপ্নের পাঠাগারের গল্প। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রীতি আক্তার, আবির রহমান, মুন্নি আক্তার মুক্তা, ডলি আক্তার, জান্নাতুল আরা ঐশী, পাপড়ী আক্তার, মেহেদী হাসান সাগর, তানিসা আক্তার, জান্নাতুল ইসলাম মীম, শেহজাদী ফারহা অর্থি। বইপাঠে অংশগ্রহণ করে পাঠাগারের রিডিং ক্যাম্পের শিশু সদস্যরা। পাঠাগার বিষয়ক ছবি আঁকায় অংশ নেয় তাইয়্যিবা, ইদিলা, শেহজাদী ফারহা, মেহেদী হাসান, আব্দুল আজিজ। য



পাঠাগারের সাধারণ সম্পাদক জানান, প্রযুক্তি যতটা আগাচ্ছে, আমাদের গ্রামের পাঠাগারগুলো ততোটা প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে পারছে না। এই শতকে এসে আমাদের পাঠাগারগুলোকে স্মার্ট করতে হলে আইসিটি টেকনোলজির সাথে সাঁকো তৈরি করতে হবে। সেক্ষেত্রে পাঠাগারগুলোতে প্রাথমিক ভাবে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ জরুরি। এই আইটি অবকাঠামাের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে উদ্যোগ নেয়া প্রয়োজন। নতুন প্রজন্মের চাহিদা অনুসারে প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্ঞানসমৃদ্ধ সমাজ বিনির্মাণে আইসিটি সফটওয়্যার ও যন্ত্রপাতিসহ গ্রন্থাগার সমূহের আধুনিকায়ন করা এখন খুবই জরুরি। মানসম্পন্ন অনলাইন কার্যক্রম সমপ্রসারণের মাধ্যমে গ্রন্থাগারগুলোকে পরিণত করা যেতে পারে ই-লাইব্রেরিতে। গ্রামের এক একটা পাঠাগার হতে পারে তথ্য ও সাংস্কৃতিক হাব।'
‘লােকগবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলাধীন শুনই গ্রামে। এই পাঠাগার-এর একটি অন্যতম লক্ষ্য হলো বড়দের পাশাপাশি শিশু-কিশোরদেরকেও বইপাঠে উৎসাহী করে তোলা এবং সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×