somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একি শুনলাম ৩০তম বিসিএস: প্রশ্নপত্রে অসঙ্গতি

৩১ শে জুলাই, ২০১০ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩০তম বিসিএস: প্রশ্নপত্রে অসঙ্গতি


Fri, Jul 30th, 2010 11:16 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার অনুষ্ঠিত ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ইংরেজি অংশে নির্দেশনা ও প্রশ্নে ব্যাপক অসঙ্গতি পাওয়া গেছে। এ নিয়ে পরীক্ষার্থীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এবার ১, ২ ও ৩ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে ২ নম্বর সেটের ইংরেজি অংশে প্রশ্নের সঙ্গে নির্দেশনার সঙ্গতি ছিল না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা'দত হুসেইন বলেন, "বিষয়টি আমরা শুনেছি। আগামী রোববার পিএসসির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

২ নম্বর সেটের সঙ্গে অন্য ২টি সেটের তুলনামূলক পর্যালোচনায় দেখা গেছে, ২ নম্বর সেটের ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের নির্দেশনায় শূন্যস্থান পূরণের কথা বলা হলেও এ সংক্রান্ত ১টি প্রশ্ন দেওয়া হয়েছে নির্দেশনার উপরে। অন্যদিকে শূণ্যস্থান পূরণের নির্দেশনায় চলে এসেছে বানান সঠিক করার অন্য একটি প্রশ্ন। বানান সঠিক করার নির্দেশনা দিয়ে উল্লেখ করা ২টি প্রশ্নের ১টিতে বাচ্য পরিবর্তনের একটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে বাচ্য পরিবর্তনের নির্দেশনা দিয়ে করা ৩টি প্রশ্নের ২টিতে বাগধারা পরিবর্তনের প্রশ্ন নিয়ে আসা হয়েছে।

বাগধারার নির্দেশনায় ৩টি প্রশ্ন থাকার কথা থাকলেও রয়েছে ২টি। এরমধ্যে আবার ১টিতে ব্যাকরণগত শুদ্ধি/অশুদ্ধি নির্ণয় সংক্রান্ত প্রশ্ন নিয়ে আসা হয়।

অন্যদিকে ব্যাকরণগত শুদ্ধি/অশুদ্ধি নির্ণয়ের ২টি প্রশ্ন থাকার কথা থাকলেও রয়েছে ৩টি। এখানে শূন্যস্থান পূরণের ২টি প্রশ্ন নিয়ে আসা হয়েছে।

বাকি প্রশ্নগুলোরও একই অবস্থা।

এ ব্যাপারে ভুক্তভোগী পরীক্ষার্থী এসএম ফরিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতোগুলো প্রশ্নে ভুল থাকটা স্বাভাবিক নয়। এটাতো এক ধরনের খামখেয়ালী। রাষ্ট্রতো এভাবে খামখেয়ালী করতে পারে না। তাদের ভুলের কারণে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।"

তিনি অবিলম্বে এর সংশোধন দাবি করেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×