somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসুন্ধরার মালিক কি পাগল হয়ে গেলো? নাকি জাতিকে হাসানোর দায়িত্ব নিলো?

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসুন্ধরার মালিক শাহ আলম কি পাগল হয়ে গেছেন? আমার কাছে মনে হচ্ছে তাই। আসলেই তিনি পাগল হয়ে গেছেন। তা না হলে বসুন্ধরায় আগুন লাগার সাত মাস পর তিনি কি করে বললেন সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, মালিক এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মিলে বসুন্ধরায় আগুন লাগিয়েছে? কি হাস্যকার। বাংলাদেশের না শতবর্ষের সেরা কৌতুক হতে পারে এটি।

গত কয়েকদিন ধরে সমকাল, প্রথম আলো, এটিএনসহ বেশ কিছু গণমাধ্যম বসুন্ধরার জমি দখল, সাব্বির হত্যা মামলাসহ বেশ কিছু বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করছেন। আর এতেই ক্ষেপেছেন শাহ আলম। লোকটির কোটি কোটি টাকা আছে কিন্তু আসলেই কোন বুদ্ধি নাই। গত কয়েকদিন ধরে লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন মিডিয়ায় তিনি যে বিজ্ঞাপন দিয়েছেন তাতে কোথাও বলেননি তাঁর বিরুদ্ধে যেসব সংবাদ করা হচ্ছে সেগুলো মিথ্যা। সবচেয়ে হাস্যকার হলো, বুধবার সারাদিন বসুন্ধরা প্রথম আলো ও সমকালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে। কিন্তু পুলিশ হাস্যকর এই মামলা নিতে রাজি না হলে সারাদিনেরে চেষ্টা ব্যার্থ হয়ে যায়। অবশেষে রাতে একটি জিডি করে ঘরে ফেরে বসুনন্ধরা গ্রুপের লোকজন।

জিডির অভিযোগ বড়ই হাস্যকর। গত ১৩ মার্চ বসুন্ধরায় আগুন লাগে। এর সাত মাস পর এসে বুসন্ধরা নাকি তদন্ত করে দেখেছে সমকালের প্রথিতযশা সম্পাদক বৃদ্ধ গোলাম সারোয়ার, পত্রিকাটির মালিক আজাদ সাহেব, প্রথম আলোর মতিউর রহমান ও তাঁর ছেলেরা নাকি বসুন্ধরায় আগুন লাগিয়েছে। কারণ, সমকালের সম্পাদক নাকি বসুন্ধরার কাছে বিজ্ঞাপন চেয়ে পাননি। কি হাস্যকর। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় গোলাম সারোয়ার সমকালের সম্পাদক ছিলেন না। কাজেই বিজ্ঞাপন চাইবেন কেমনে? সমকালের মালিক নাকি তার কাছে ফ্ল্যাট চেয়েছিলো। এসব না পেয়ে নাকি ষড়যন্ত্র করে আগুন ধরাইছে। বাংলাদেশের কোন গাধায় বিশ্বাস করবে এই কথা?

আরে বেটা মামলা যখন করবি এমন মামলা কর যেটা ধোপে টেকে। একটু জটিল কইরা কর, যেটা জণগন কিছুটা হলেও বিশ্বাস করে। গোলাম সারোয়ার, মতিউর রহমানরা আগুন লাগালো আর সেটা আট মাস পর তদন্ত করে তারা বাইর করলো। তো বেটা আগুন লাগার পর পরই এসব কথা বলিস নাই কেন?

শুনেছি, বসুন্ধরার মালিক একটি বাংলা দৈনিক, একটি ইংরেজি দৈনিক এবং একটি টেলিভিশন চ্যানেল করবেন। এজন্য ইতিমধ্যেই দেশের নামকরা সব সাংবাদিক তাঁর প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। এই সাংবাদিকরা কি তাইলে ঘোড়ার ঘাস কাটলো? এমন একটি হাস্যকর মামলা হলো, তারা কোন বুদ্ধিই দিলো না তাদের মালিককে। বললোও না যে এই মামলা কেউ বিশ্বাস করবে না।

বসুন্ধরায় আগুন লাগার ঘটনার সরকারি তদন্ত চলছে। আগুন লাগার পর বসুন্ধরা বলেছিলো, কোন ত্রুটির কারণে এটি হতে পারে। বসুন্ধরায় সব সময়েই ফুটেজ থাকে কে যাচ্ছে কে বের হচ্ছে। সেসব দেখে তারা কি বের করলো? ঘটনার পর পরই তারা তাইলে কেন কইলো না গোলাম সারোয়াররা আগুন লাগাইছে।

আমার মনে হয়, মামলাটা এভাবে করলে ভালো হতো। গোলাম সারোয়ার, মতিউর রহমান গেছে বসুন্ধরায়। গোলাম সারোয়ার সিগারেটে খেয়ে সেটি ফেলেছে আটতলার কোন রান্নাঘরে। আর তাতেই ধরছে আগুন। এর চেয়ে ভালো কোন অভিযোগ তো মাথায় ঢুকে না।

হাসি পায়, এই বুদ্ধি নিয়ে বেটা নাকি পত্রিকা বের করবে। ছাগল আর কারে কয়? না জানি আমার এই লেখার কারণে আবার আমার বিরুদ্ধে কোন মামলা করে কিনা। দেখা গেলো, আমার বিরুদ্ধে মামলা হলো, আমি আগুন লাগার সময় জোরে ফু দিয়েছি, তাতে আগুন আরো ছড়াইছে। সঙ্গে এই ব্লগের মডারেটরাও না আসামি করে ফেলে এই লেখা প্রকাশের জন্য।

ভাই আতঙ্কে আছি, মডারেটর সাহবে হাইসেন না, আপনারও খবর আছে। শাহ আলম আইতাছে...

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৪
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×