বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর একটি নিউজ দেখুন । শনিবার পর্যন্ত দেশে মোট ১০২ জন সোয়াইন ফ্লু রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।
তিনি জানান, এদের মধ্যে তিনজনকে হাসপতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অবস্থা ভালোর দিকে।
ওদিকে সতর্কতা হিসেবে রাজধানীর ইংরেজী মাধ্যমের স্কুল স্কলাসটিকা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার স্কলাসটিকার উপাধ্যক্ষ ফারহানা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," সোয়াইন ফ্লুর সতর্কতা হিসেবে রোববার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্কলাসটিকা বন্ধ থাকবে।"
স্কুল বন্ধের এ ঘোষণা বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের জানিয়েছে।
বার্তায় বলা হয় "সোয়াইন ফ্লুর বি¯তৃতিতে পূর্ব সতর্কতা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৩ আগস্ট থেকে স্কুল বন্ধ থাকবে।"
তবে সোয়াইন ফ্ল'র কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনও পরামর্শ শিক্ষা মন্ত্রনালয়কে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকতা সুবোধ চন্দ্র ঢালী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য বলা হয়নি। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে।
"তবে কারও সর্দি-কাশি হলে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। আর শ্বাসকষ্ট হলে হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে আগামী কয়েকমাসে বিশ্বজুড়ে সোয়াইন ফ্লু'র বিস্ফোরণের আশঙ্কা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ। হু বলছে, এ সময় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে। শুক্রবার বেইজিং এ শুরু হওয়া স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের এক সিম্পোজিয়ামে বিশ্বস্বাস্থ্য কর্মকর্তারা এ শঙ্কা প্রকাশ করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




