somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও-ইকোনমিক সংঘর্ষ । চীন বনাম আমেরিকা।

২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও-ইকোনমিক সংঘর্ষ । চীন বনাম আমেরিকা।
আপনারা জানেন রিসেন্টলি আমেরিকা চীনা পণ্যের উপর ১৩৫% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। চীনও চুপ করে বসে থাকেনি। পাল্টা জবাবে তারা ১৪৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে আমেরিকান পণ্যে।
কিন্তু আসল খেলা শুরু হয়েছে লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে। কি রকম খেলা?
বিশ্বের সবচেয়ে বেশি লাক্সারি ব্র্যান্ড প্রোডাকশন হয়ে থাকে চীনে। যেমন: Luis Vuitton, Dior, Chanel, Hermes, Gucci, Armani, Prada, Balenciaga, Burberry, Yves Saint Laurent, এমনকি Apple, Samsung, Sony-এর যন্ত্রাংশ পর্যন্ত ম্যানুফ্যাকচার হয় চীনেই।
তাহলে চীন কী করছে?
শুধু ট্যারিফেই নয়, তারা একটা সাইকোলজিক্যাল ও মার্কেটিং বোমা ফাটিয়েছে। লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল প্রোডাকশন কস্ট এক্সপোজ করে দিয়েছে। টিকটক খুললেই দেখতে পারবেন কি পরিমাণ মার্কেটিং তারা চালাচ্ছে।
ধরেন:
যে Hermes Birkin Bag বিক্রি হয় $25,000 ডলারে, চীনে সেটার প্রোডাকশন কস্ট মাত্র $180।
Dior-এর একজোড়া হিল বিক্রি হয় $1200-এ, অথচ ফ্যাক্টরি কস্ট $40।
Gucci Belt যা বাজারে $700, চীনে প্রোডাকশন কস্ট $25 । Gucci -র একটা টি শার্ট বাজারে $400 কিন্তু চীনে প্রডাকশন কস্ট - $20
এমনকি আইফোনের মডিউলার পার্টস—প্রতি সেটের কস্ট মাত্র $100 । ক্যান ইউ ইম্যাজিন? শুধু সফটওয়্যার ইনস্টল দিয়ে ওরা আইফোনের প্রাইস বানাই দিচ্ছে $1000- $1500.
মজার বিষয় হচ্ছে চীন শুধু এটা এক্সপোজ করেই থেমে থাকেনি। তারা সরাসরি রিয়েল প্রাইস-এ ওই প্রোডাক্টগুলোর OEM (Original Equipment Manufacturer) ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস পর্যন্ত খুলতেছে।
এই সাইটগুলোতে এখন আপনি ১০,০০০ ডলারের স্যুট পাবেন ১০০ ডলারে। একই মেটেরিয়াল, একই ফিনিশিং, পার্থক্য শুধু লোগোতে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট কেনেন না আপনি কেনেন ব্রান্ডের লোগো।
চীনের এই কৌশল শুধু মার্কেট ডিসরাপ্ট করছে না, বরং আমেরিকার ব্র্যান্ড ইকুইটির উপর বড় ধরনের থ্রেট তৈরি করছে। এটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় Economic Warfare - যেখানে চীন সরাসরি আমেরিকান কনজ্যুমার মার্কেটের পারসেপশন অফ ভ্যালু ভেঙে দিচ্ছে।
চীন বুঝিয়ে দিচ্ছে—Luxury is not quality. It’s branding manipulation. আমেরিকা ভুল জাতির সঙ্গে টেক্কা লাগিয়েছে। হ্যা আমেরিকাকে বিট করার মতো রাষ্ট্র পৃথিবীতে এখনো নাই। তবে নিয়ারেস্ট কনটেন্ডার কেউ থাকলে সেটা চীন ই। আর এই লড়াইয়ে আপাতত চীন এগিয়ে ।
(Collected-Jannat Kareem's)
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×