somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাকযোগে যাবে পদত্যাগপত্র

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাকযোগে যাবে পদত্যাগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ রোববার সময়সূচি না পাওয়া জাতীয় পার্টির (জাপা) মন্ত্রী-উপদেষ্টারা ডাকযোগে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। দলের মহাসচিব ও বিমানমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এ দাবি করেছেন।
আজ রোববার দুপুর ১টা ৫০ মিনিটে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন জাপা মহাসচিব।
রুহুল আমিন হাওলাদার দাবি করেন, পদত্যাগপত্র জমা দেওয়ার উদ্দেশে আজ একাধিকবার তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাননি। তাই দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
আজ সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এরশাদের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠক করেন। বৈঠক শেষে দলের পক্ষ থেকে ব্রিফিং করেন জি এম কাদের ও রুহুল আমিন হাওলাদার।
বিফ্রিং শেষে রুহুল আমিন হাওলাদার ও জি এম কাদের সর্বদলীয় সরকার থেকে বেরিয়ে যাওয়ার জন্য পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। কে কে পদত্যাগ করছেন, এই বিষয়ে জানতে চাইলে রহুল আমিন তাঁর হাতে থাকা পদত্যাগের ফাইলটি তুলে সাংবাদিকদের দেখান। কিন্তু কোনো উত্তর দেননি। আর জি এম কাদের বলেছেন, ‘আজ থেকে আমরা সর্বদলীয় সরকার থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি।’

দলের সভাপতিমণ্ডলীর সদস্য চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র কাজী ফিরোজ রশীদ আজ দুপুর সোয়া একটার দিকে সাংবাদিকদের কাছে দাবি করেন, এরশাদের স্ত্রী স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও নারী উন্নয়নবিষয়ক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদের পদত্যাগপত্র দলের চেয়ারম্যানের হাতে এসে পৌঁছেছে।

সরকারে থাকা জাতীয় পার্টির অন্য মন্ত্রীরা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, দলের মহাসচিব ও বিমানমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং প্রতিমন্ত্রী মুজিবুল হক ও সালমা ইসলাম।

জাপার উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, সরকারের নানামুখী তত্পরতা ও চাপের মুখেও এরশাদ ‘একতরফা’ নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অনড় আছেন। আর তাঁর স্ত্রী রওশন এরশাদসহ জাপার এই তিন মন্ত্রী-উপদেষ্টা সরকারে থেকে যাওয়ার তত্পরতায় যুক্ত আছেন। এরশাদ গত মঙ্গলবার নির্বাচন বর্জনের আকস্মিক ঘোষণা ও পরদিন সরকারে থাকা তাঁর দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন। এরশাদের মত পাল্টাতে সরকার রওশন এরশাদকে কাজে লাগাচ্ছে বলেও দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

জাপার এই সাত মন্ত্রী-উপদেষ্টার পদত্যাগ করা না-করা নিয়ে গতকালও ধোঁয়াশার মধ্যে ছিলেন গণমাধ্যমের কর্মীরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

সমাধি

লিখেছেন রাজীব নুর, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৩৯



ফুরিয়ে গেলেও ফিরে আসা যায় বটে
শুধু মানুষ ফুরিয়ে গেলেই ফেরে না মানুষ।
খুব কাছাকাছি আকাশ;
জানালা খুলে একদিন ছুঁয়ে টের পেলাম-
হায় কৃত্রিম আকাশ!
তাই তো কখনো... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

সন্ত্রাসী অধ্যাপক ড.ইউনূস!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৬


গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে... ...বাকিটুকু পড়ুন

×