এই শনিবার বাংলাদেশী ব্লগারদের আসর বসেছিল মাকসুদ ভাইয়ের (ফিডব্যাকের লিড ভোকাল ছিলেন একসময়) বাসায়। সামহোয়্যার ইন থেকে আমি, আরিল, হাসান, মিশো আর টিপু গিয়েছিলাম এই আসরে। পুরো মিটিংএর আয়োজনে ছিলেন রেজওয়ান ভাই এবং রিফাত। সবচেয়ে মজার ব্যাপার যে ব্লগারদের অনেকের সাথেই আমার পরিচয় ছিল ইমেইল বা মোবাইলে, কিন্তু এই প্রথম মুখোমুখি হলাম। দারুন লেগেছে আমার ফেভারিট ব্লগারদের সাথে সামনাসামনি কথা বলে। আমরা ছাড়াও এই আসরে ছিলেন মাকসুদ ভাই, মুন্সি ভাই, রেজওয়ান ভাই, রিফাত, রাজপুত্র, খালেদ, জিকো, নাজিনা, নাসের, ইওয়ার আমিন, ওয়ামী এবং ডেইলী নিউ এজ পত্রিকার দুজন রিপোর্টার। মাকসুদ ভাইএর আতিথেয়তা এককথায় চমৎকার। আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশে কিভাবে ব্লগিং এর জনপ্রিয়তা বাড়ানো যায় এবং ব্লগিং কি কি ভুমিকা রাখতে পারে।
যদিও সবারই রাতে ডিনার এর দাওয়াত ছিল কিন্তু আমি, আরিল এবং মিশো সন্ধ্যা 6:30 এই বিদায় নিয়েছি আরো কিছু কাজ থাকায়। আমি পুরো আসরের অনেকগুলো ছবি তুলেছি আমার ডিজিটাল ক্যামেরায়। কাল বা পরশু ছবিগুলো আপলোড করে দিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

