আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা ছড়ার বই ছিল, নাম "টুকরো ছড়ার ঝাঁপি" - ছড়াগুলো অসম্ভব মজার । বইটা হারিয়ে গেছে কোন একদিন। কিন্তু এখন খুঁজছি পাগলের মত। কেউ কি সাহায্য করতে পারবেন ছড়াগুলো কার লেখা জানিয়ে বা বইটা কোথাও পাওয়া যেতে পারে কিনা!!! নিচে দু তিনটি ছড়া তুলে দিলাম মাথা থেকে, যদি কেউ মনে করতে পারেন।
ক্ষ্যান্তবুড়ির দিদিশাশুড়ির পাঁচবোন থাকে চালনায়
শাড়ি গুলো তারা উনুনে রাখে, হাঁড়িগুলো রাখে আলনায়
পাছে কিছু বলে নিন্দুকে
নিজে থাকে তারা লোহার সিন্দুকে
টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়
নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়।
আরেকটা হল
টিকটিকি গিরগিটি
দুজনেই এম এ বি টি
হাসে শুধু মিটি মিটি
ইংলিশে লেখে চিঠি
শেষ টা
সবজি ক্ষেতের আলে
ঢিপকুমড়ো ফলে
ওজনে তিনমন
তার উপরে শোন
বকের সংসার
ছানা গুলোকে বোঝায়
জানিস আছি কোথায়
অগম্যি পাহাড়
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


