somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোক্তার সাহেবের ছেলের বিয়ে ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোক্তার সাহেব এর মেজাজ আজ প্রচণ্ড খারাপ ,বাড়ি ভরা আত্মিয় স্বজন, তাঁর একমাত্র ছেলের বিয়ে আর দুই দিন পর তবুও ছেলের দেখা নাই । সে নাকি কি এক মহান কাজ নিয়ে খুব ব্যস্ত ,সে নাকি আজ রাতের বাসে সে বাড়ি আসবে । আজ কালকের পোলাপান গুলোই হইছে এমন । কোন কাজকেই এরা সিরিয়াসলি নেয় না । আর যদি দেখা যায় সিরিয়াসলি কোন কাজ করছে ,তবে সে কাজটা যে একটা ওকাজ তা চোখ বন্ধ করে বলে দেয়া যায় । মাথার উপরের ফ্যান টা ঘটাং করে বন্ধ হয়ে যায় , বিদ্যুৎ গেল । মেজাজ টা তাঁর আরও খারাপ হয়ে গেল ।

আপা আপনার ফোন আইছে । ফোন ধরে বলবি আমি ঘুমাইতেছি। আপা দুলাভাই ফোন দিছে । ওই দুলাভাই কে? আমার বিয়ে হতে আরও ২ দিন বাকি তাঁর পর ওইসব দুলাভাই ফুলাভাই , বুঝতে পারছিস । যা ফোন টা নিয়ে আয় ।
হ্যালো রিমি আমি সজিব বলছিলাম , হুম বলেন কি বলবেন ? তিমি কি এখন ফ্রি আছো ? কেন প্রেম করবেন নাকি এখন ফোনে ফোনে ? না তা না আসলে তোমার সাথে ২ দিন পর আমার বিয়ে , আর আমি তোমাকে মাত্র একবার দেখেছি , আর কথাও তেমন বলি নাই তাই একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি । তো বলেন কি বলবেন ? আচ্ছা তুমি কি এই বিয়ে তে রাজি আছো ? এটা আপনার জরুরি কথা ? হুম্ । আপনার কি ধারনা আমি রাজি না থাকলে আমার আব্বু আমাকে আপনার সাথে বিয়ে দিতে পারতো ? না আমি জানি পারতো না । তবুও ইচ্ছে করছিল তাই জিজ্ঞেস করলাম । তুমি কি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছি ? না । কারন আমি জানি তুমি অত্যন্ত রাগি এবং জেদি এবং ভালো একটা মেয়ে , আমার বোন আমাকে তা বলেছে । আসলে বলতে গেলে আমার ছোট বোন ই এই বিয়ে টা ঠিক করেছে । আচ্ছা ভাইয়া বুঝলাম ।তুমি আমাকে ভাইয়া বলছ কেন ? কারন আপনার ছোট বোন আমার বান্ধবি আর পরসু আপনার সাথে আমার বিয়ে হলে আর ভাইয়া ডাকতে পারবো না তাই ডেকে নিলাম । ও আচ্ছা ।
আমি একটা বিষয় নিয়ে অনেক দুঃখিত যে আমার বাবা তোমার বাবার কাছে , যৌতুক দাবি করছে , আর আমি একটা শিক্ষিত মানুষ হিসেবে তা মেনে নিতে পারছি না তো এটা আমাকে না বলে আপনার বাবা কে বলেন । না , তুমি হয়তো জানো আমি আমার জীবনে কোনদিন বাবার মুখের উপর কথা বলি নি , আসলে বোলার সাহস পাইনি । তাই ব্যাপার টা তোমার কাছে বললাম । আচ্ছা আমি এবার যা বলছি তা খুব মনোযোগ দিয়ে শুনবে আর আমার কথার উত্তর দিবে হ্যা অথবা না তে । ওকে । ওকে , বলেন আপনার প্রশ্ন কি ?
তুমি আমাকে বিয়েতে রাজি ?
হ্যা ।
কেন ?
কারন আপনাকে আমি বিয়ে না করলে আমার পরিবার অনেক কষ্ট পাবে ।
তোমার কি মন খারাপ
হ্যা ।
কেন ?
কারন আমি একটা মেরুদণ্ড হীন লোককে বিয়ে করছি ।
তুমি কি আমাকে অনেক অপছন্দ করা শুরু করেছ ।
না ,করবো হয়তো বিয়ের পর থেকে ।
ব্যাগ গোছাও ।
কেন ? আমি তোমাকে নিয়ে আজ কে পালাব ।
মানে কি ? কিছু না , আমি নিজেও চাই না , যৌতুক নিয়ে বিয়ে করতে ।
কিন্তু আব্বার সামনে কিছু বলতে পারবো না তাই ।

কোথায় পালাবেন ? যেদিকে চোখ যায় ।

আমি আজ বিকেল ৫.৩০ এ বাস স্ট্যান্ড এ থাকবো ২ টা টিকিট নিয়ে । তুমি যদি আসো তো আমাদের বিয়ে হবে , না হলে না । এটা আমার সিদ্বান্ত , বাকি টা তোমার হাতে ।
রাত ৮ টা
মোক্তার সাহেব এর ফোন বাজছে , হ্যালো বাবা ।
হুম, বলো ।
তুমি কখন আসছো ?
আমি আসছি না ।
মানে ?
আমি তোমাদের কথায় বিয়ে করতে পারবো না বাবা , আমি আমার পছন্দের মেয়ে কে বিয়ে করবো কালকে , আমাদের জন্য দোয়া করো , আমরা একসাথে এখন কক্সবাজার যাচ্ছি ।
আর আমার পছন্দের মেয়ের নাম রিমি ।

পারলে তাহলে ? হুম তুমি হাত টা ধরে ছিলে যে তাই ।
আসলে যতটা মেরুদণ্ডহীন তোমাকে ভেবেছি , ততো টা তুমি না । আমি তোমাকে ...।
থামো থামো আজ না এটা কাল বোল ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×