somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খরগোশ, কচ্ছপ আর আমরা (রাজনীতিবিদরা ছাড়া)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি ধৈর্য ধরে পুরো লেখাটা পড়েন, তবে নতুন করে ভাবতে শিখবেন আশা করি।

বহুল পঠিত একটি গল্প হল, কচ্ছপের ও খরগোশের মধ্যকার দৌড়ের গল্প।

এক বনে ছিল এক খরগোশ আর এক কচ্ছপ। তাদের মধ্যে ছিল ভীষণ বন্ধুত্ব। একদিন কথার ছলে তারা আলোচনা করছিল যে বনের সবচেয়ে দ্রুততর পশু কোনটি। এরকমই আলোচনা করতে করতে তাদের মধ্যে তর্ক আরম্ভ হোল, তাদের দুজনের মধ্যে কে দ্রুত পথ চলতে পারে?

এর পরের অংশ আমাদের সবার জানা।

তারা দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হল। খরগোশ অতিদ্রুত প্রায় পুরোটা পথ পাড়ি দিয়ে ভাবল একটু জিরিয়ে নেই। কিন্তু তার এই বিশ্রাম নেয়া তার জন্য কাল হল। সে ঘুমিয়ে পড়ল। এই ফাকে কচ্ছপ তার ধীর গতিতে রেস শেষ করল।

এই গল্পের moral lesson হল “slow & steady wins the race”।

কিন্তু গল্পের এখানেই কি শেষ ছিল? সেই আমলে হয়ত ছিল, কিন্তু বর্তমানের এই ফাস্ট সিভিলাইজড সমাজে গল্প এখানে শেষ নয়।

রেসে পরাজয়ের পর খরগোশ তার নিজ আত্মসমালোচনায় বসল। সে অনেক ভেবে তার পরাজয়ের যে কারণগুলো বের করল তা হলঃ over confidence, lazy এবং carelessness। খরগোশ তার এই আত্মসমালোচনার পর আবার নতুন করে রেসে নামল। এবার আর আগের ভুলটা করল না। ফল পেল হাতেনাতে। এবার খরগোশ জিতে গেল।

গল্পের এই অংশের moral lesson হল “Fast & Consistent will always beat the Slow & Steady”

গল্প কিন্তু এখানেই শেষ নয়।

কচ্ছপ আবার রেসে নামতে চাইল, কিন্তু ভিন্ন রুটে। এবারের রুটে মাঝপথে ছিল একটি খাল। খরগোশ এবার খালের তীরে এসে আঁটকে গেল। কচ্ছপ পানি পার হয়ে গেল এবং যথারীতি রেসে বিজয়ী হল। গল্পের এই অংশের moral lesson হল “First identify your core competency and then playing field to suit your core competency”।

কিন্তু গল্প কি এখানেই শেষ? না ভাই। এরপর খরগোশ এবং কচ্ছপ দুজনে একত্রে একটি দল হয়ে দৌড়াতে আরম্ভ করল। এতে কি হল। এতে অতি দ্রুত তারা দুর্গম পথ সহজে পাড়ি দিতে লাগল। ফলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম,
“It’s good to be individually brilliant and have strong core competencies; but unless you’re able to work in a team and harness each other’s core competencies, you’ll always perform below par because there will always be situations at which you’ll do poorly and someone else does well.”

তাহলে পুরো লেখার সারমর্ম কি?...... “সামাঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁয়”। (সুরি, হিন্দি কইলাম বইলা)

ভাই আরেকটা কথা, এই লেখায় রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় কোন কিছু নেই। আমায় মাফ করবেন।

(বিঃ দ্রঃ পুরো লেখাটি সংগৃহীত। আমার কুনো কিরিডিট নাই। খালি টাইপ কুরছিরে ভাই।)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×