somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা কি জানেন সাম্প্রদায়িক দাঙ্গা কি? গনহত্যা কি?

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসখানেক সময়ে বাংলাদেশে বহুল উচ্চারিত এবং আলোচিত কয়েকটি শব্দের মধ্যে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ ও ‘গণহত্যা’ শব্দ দু’টি তৈরি করেছে বিতর্কের। মানুষ খুন হয়েছে, সম্পদ পুড়েছে। তা বড় না হয়ে বড় হয়ে উঠেছে সেটা ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ ও ‘গণহত্যা’ কি না। পক্ষে-বিপক্ষে নানান আলোচনা হয়েছে। ব্লগে আমরা অনেক কিছুই লিখে থাকি, কত বিচিত্র বিষয়েই না লিখি। আজ আমি বিবেকের দায় বদ্ধতা থেকে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ ও ‘গণহত্যা’ বিষয়ে কিছু তাত্ত্বিক লেখা লিখতে চাচ্ছি।

প্রথমেই আসি দাঙ্গা কি? দাঙ্গা হল কতিপয় বিশৃঙ্খল নাগরিক দ্বারা হঠাৎ সৃষ্ট জনজীবনের বিশৃঙ্খল এবং হিংস্র রূপ যা সমাজের কল্যাণের বিপরীত, যার উদ্দেশ্য হয় ভীতি সৃষ্টি করা এবং যেখানে মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধিত হয়। এই তাত্ত্বিক সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি, দাঙ্গা সাধারণতঃ দুই বা ততধিক পক্ষের অমিমাংসিত বিরোধ নিয়ে ঘটে। দাঙ্গার পিছনে ইস্যূ থাকে –কখনো তা সামাজিক, কখনো রাজনৈতিক, কখনো ধর্মীয় এবং কখনো অন্য কিছু হতে পারে। Wikipedia তে ‘দাঙ্গা’র সংজ্ঞায় বলা হয়েছে, “A riot is a form of civil disorder characterized often by what is thought of as disorganized groups lashing out in a sudden and intense rash of violence against authority, property or people”।
দাঙ্গা বা রায়টস প্রায়ই একটি পুঞ্জীভূত ক্ষোভ বা অন্যায়-নিপীড়নের প্রতিক্রিয়ায় ঘটে। ঐতিহাসিকভাবে, দাঙ্গার কারণ হিসেবে চিহ্নিত করা যায়ঃ দারিদ্রতা, বেকারত্ব, সরকারি জুলুম, করারোপণ প্রভৃতির প্রতিবাদের স্ফুলিঙ্গ; জাতিগত গোষ্ঠী, ধর্মের মধ্যে দ্বন্দ্ব হলে প্রভৃতি। যখন মানুষ আইনি প্রক্রিয়ায় কোন সমস্যার সমাধান খুঁজে না পেয়ে আইন নিজের হাতে তুলে নেয় তখনই দাঙ্গা দেখা দেয়। বিভিন্ন রকমের দাঙ্গা হতে পারে যেমনঃ police riot, prison riot, race riot, religious riot, Student riots, Urban riots, Sports riots, Food and bread riots প্রভৃতি।

দাঙ্গার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, খ্রিস্টপূর্ব ৪৪ অব্দে জুলিয়াস সিজার(রোম, রোমান প্রজাতন্ত্র)এর হত্যাকাণ্ডের পরবর্তী সময় দাঙ্গা হওয়ার একটি অসমর্থিত খবর পাওয়া যায়। ৪০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাজ্জে আরেকটি দাঙ্গার কথা জানা যায়। ৫৩২ খ্রিষ্টাব্দে রোমান সাম্রাজ্যে ইতিহাসের ভয়াবহ দাঙ্গা সংঘটিত হয় যা Nika riots বলে পরিচিত। এই দাঙ্গায় ৩০ হাজারের মত লোক মারা যায়। ১২২৯ সালে ইউনিভার্সিটি অব প্যারিসে ছাত্র দাঙ্গা হয় যার ফলে ২ বছর বিশ্ববিদ্যালয়টি বন্ধ ছিল। বিংশ শতাব্দীর পূর্বে সংঘটিত কয়েকটি দাঙ্গা হল ১৩৫৫ সালে ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের St. Scholastica riot, ১৫১৭ সালের লন্ডনে সংঘটিত দাঙ্গা যা Evil May Day নামে পরিচিত, রাশিয়ায় মস্কো শহরে ১৬৪৮ সালে সংঘটিত Salt Riot এবং ১৬৬২ সালে সংঘটিত Copper Riot, ১৬৬৮ সালে লন্ডনের Bawdy House Riots, ১৭৪৩ সালের লন্ডন, ইংল্যান্ডে London Gin Riots, ১৮১১ সালে এডিনবার্গ, স্কটল্যান্ডে সংঘটিত – Hogmanay Riot, 1811, আমেরিকার ১৮৬২ সালের San Francisco Union and Confederate-Sympathizers Riots of 1862 San Francisco, California এবং ১৮৭৭ সালের The Dennis Kearney Agitation, Anti Chinese riots অন্যতম।

বিংশ শতাব্দীতে এসে দাঙ্গার ধরণ কিছুটা পাল্টায়। বিশেষ করে আমেরিকা, ইসরাইল, ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। ১৯৩৪ সালে আমেরিকার নিউইয়র্ক শহরে U.S. Nazi Riot, তিব্বত ও চায়নায় ১৯৫৯ সালে মে মাসের ১০-১২ তারিখ, তিনদিনে সংঘটিত Tibetan riots against Chinese government, ১৯৬৪ সালের আগস্ট মাসে সংঘটিত তিনটি দাঙ্গা Jersey City 1964 race riot, (আগস্ট ২-৪, নিউজার্সি, আমেরিকা), Elizabeth 1964 race riot, (আগস্ট ১১-১৩, নিউজার্সি, আমেরিকা), Dixmoor 1964 race riot (আগস্ট ১৬-১৭, নিউজার্সি, আমেরিকা), ১৯৬৬ সালের Hong Kong 1966 riots, ১৯৬৭ সালের ২-৪ নভেম্বর আমেরিকায় সংঘটিত Winston-Salem 1967 race riot, ১৯৮২ সালে আমেরিকায় Washington Anti-Klan protest 1982, ও Miami Riot, ১৯৮৩ সালের Polish Pro-Solidarity Riots, ভার্জিনিয়া বীচ, ভার্জিনিয়ায় ১৯৮৯ সালে Greek Fest Riot, ১৯৯০ সালে ভারতে Hyderabad Riots, ১৯৯২ সালে আআমেরিকার শিকাগোতে Chicago Bulls Victory Riots এবং ভারতের Bombay Riots, ১৯৯৬ সালে সাউথ অস্ট্রেলিয়ায় Yatala Prison Riot, ১৯৯৮ সালে আমেরিকায় Pullman (WSU) Riot, ২০০১ সালে আমেরিকায় Philadelphia Mardi Gras Riots, একই বছর কানাডায় Canada Day Riot, ২০০৪ সালে আমেরিকায় April 5 Haredi Riot At Brooklyn, ২০০৫ সালে ভারতের উত্তর প্রদেশে Anti-Muslim Riots of Mau, ২০০৬ সালে ভেনিজুয়েলার April 2006 Venezuela prison riot প্রভৃতি ইতিহাসের জঘন্য ও রক্তাক্ত রায়ট তথা দাঙ্গাসমুহ।

আজ বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা হচ্ছে তাকে কোনমতেই দাঙ্গা বলবেন ন, প্লিজ আমাদের রাজনীতিবিদরা দাঙ্গা বা রায়ট শব্দের ব্যাপকতা এবং নির্মম ভয়াবহতা উপলব্ধি করুণ। তাই দয়া করে যে কোন হামলা-সংঘর্ষকেই সাম্প্রদায়িক দাঙ্গার রুপ দিবেন না। আমাদের এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রিতি পৃথিবীর ইতিহাসে বিরল। দেশভাগের সময় বা একাত্তরে যা হয়েছে তা ভৌগলিক রাজনীতির কুটিল ষড়যন্ত্র ছিল। আমরা সাধারণ বাঙালি কখনো দাঙ্গা চাইনি, চাই না আর চাইব না কখনো। আজ বিশ্বে যারা মানবতার বুলি কপচায় সেই আমেরিকা আর ইংল্যান্ডে হয়েছে ইতিহাসের সবচেয়ে বেশী দাঙ্গা, মৃত্যু-যজ্ঞ। যারা এই দেশ দুটির নাম সভ্য আর মানবতার অপরনাম মনে করেন, তারা দাঙ্গার লিংকগুলো ক্লিক করে পড়ে দেখুন। এই বিষয়ে আরও পড়ুনঃ

Click This Link

Click This Link

Click This Link


এই বিষয়ে লেখা চলবে...
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×