১। মহাদেবের মদের দোকান,
আমি আজন্ম পিপাসী।
শায়লা নগ্ন, তাঁর কামুক দৃষ্টি,
কিন্তু আমার চোখে রাজ্যের ঘুম।
২। ফুটপাতে দাড়িয়ে সিগারেটের কাব্যিক ধোঁয়া ছেড়ে, মানুষটা বৃষ্টি দেখে।
এই ফুটপাতে আজ কেউ ঘুমোবে না। তবে তাঁরা কোথায় ঘুমোবে?
মাঝরাতে বৃষ্টি দেখতে দেখতে তাঁরা তখন কি ভাববে?
৩। অনামিকা।
সবার অলক্ষ্যে যেই ঘাসফুলটির জন্ম, তাঁর নাম দিয়েছি অনামিকা। সমস্ত ঋণ বর্ষা ঋতুর। বৃষ্টিপ্রেমীরা একঘরে করে রেখেছে সেই ফুলটিকে। তাদের সকল উৎসব কদমফুলকে ঘিরে।
৪। দীর্ঘদিন আগে এক রবিবার বিকেলে,
কাক আর কুকুরের দলে ভিড়তে চেয়েছিলাম,চিরতরে।
৫। বিয়োগ অংকই জীবন,
একে একে বিয়োগ হচ্ছে সব, শ্যাওলা জমছে দেহে;
আর হৃদয়ে একা থাকার প্রশান্তি।
৬। ব্যাঙেদের ছাতা আছে। সেই ছাতার নিচে তারা খুনসুটি করছে হয়তো।
অথচ গত এক দশক হলো ছাতা নেই।
ছাতা মানে দুজন। খুনসুটি থাকুক আর না থাকুক।
৭। মেয়েটা আত্মহত্যা করার পর থেকে,
অন্ধকারে সেই সিলিঙ ফ্যানটির শব্দ শুনতে ইচ্ছে করে...
-ববিদের সিলিঙ ফ্যান
৮। অনেক দিন পর,
একদিন তুমি আমার অপরিচিতা হয়ে গেলে...
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


